ডিপিএলের ম্যাচ সরাসরি দেখা যাবে টিভিতে-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে সুপার লিগের সব ম্যাচ টেলিভশনে সরাসরি সম্প্রচার করার পরিকল্পনা হাতে নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

আগামী ১৯ জুন থেকে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে লীগটি। ১৫ টি ম্যাচের সব ক’টি ম্যাচ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। এবং, আগামী ১৯,২০,২২,২৩ ও ২৫ জুন অনুষ্ঠিত হবে সুপার লিগের ৫টি রাউন্ড।

প্রতিদিন সকাল ৯টা, দুপুর ১টা ৩০ মিনিট এবং সন্ধা ৬টায় অনুষ্ঠেয় সুপার লিগের ম্যাচগুলো গাজী টিভি এবং টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে নিশ্চিত করেছে সিসিডিএম ।

সিসিডিএম চেয়ারম্যান কাজী এনাম আহমেদ বলেছেন- ‘ আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার সুপার লিগের প্রতিটি ম্যাচ যৌথভাবে সরাসরি সম্প্রচার করবে গাজি টিভি ও টি স্পোর্টস। জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে ইতোমধ্যেই চলমান লিগে বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচ দেখা গেছে। আমি নিশ্চিত ক্রিকেট ভক্তরা ঘরে বসে টিভিতে সুপার লিগ উপভোগ করবেন। সুপার লিগের খেলার ৬টি দলের প্রতিটিই একটি করে ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলবে। প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »