আপনারা শুধু আমাকে না, বাংলাদেশকেও জিতিয়েছেন : মুশফিক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলতে গত জানুয়ারিতে ‘প্লেয়ার অব দ্য মান্থ’ খেতাব চালু করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি। সেই ধারাবাহিকতায় মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। গৌরবময় এই অর্জনে আইসিসি ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আজ সোমবার (১৪ জুন) আইসিসির ঘোষিত মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম। এই তালিকায় থাকা পাকিস্তানের পেসার হাসান আলি এবং শ্রীলংকান স্পিনার প্রভিন জয়াবিক্রমাকে টপকিয়ে সমর্থকদের ভোটে সেরার মুকুট অর্জন করেছেন মুশফিকুর রহিম।অভিনব এই অর্জনে আপ্লুত মুশফিক। গৌরবময় এই অর্জনের জন্য আইসিসি এবং সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

মুশফিক বলেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ। বিশেষ করে আইসিসিকে, আমাকে মে মাসের সেরা খেলোয়াড়ের তালিকায় মনোনয়ন দেওয়ার জন্য। তার চেয়েও বেশি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে ভোট করেছেন তাদের। আমি মনে করি, শুধু আমাকে না, বাংলাদেশকে আপনারা জিতিয়েছেন।’

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এখনও রানের খুদা কমে নি মুশফিকুর রহিমের। শুধু মে মাস নয় সারা বছর এই ধারাবাহিক থাকতে চান মুশফিকুর রহিম। দলকে জেতাতে চান আরও অনেক ম্যাচে।

এ ব্যাপারে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, আমার চেষ্টা থাকবে সবসময়। শুধু মান্থ অব দ্য প্লেয়ার না, আমি চেষ্টা করব সারা বছর জুড়েই যেন ধারাবাহিক পারফরম্যান্স বজায় থাকে এবং বাংলাদেশকে যেন আমি আরও ভালো ভালো ইনিংস উপহার দিতে পারি, ম্যাচ জেতানোর মত ইনিংস উপহার দিতে পারি।’

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »