নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনার প্রভাব বৃদ্ধি পাওয়ায় দেশজুড়ে লকডাউন ঘোষনা দিয়েছে জিম্বাবুয়ে সরকার। তবে, বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে কোন শংকা নেই জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) আশ্বস্ত করেছে তারা। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর সঙ্গে আমার কথা হয়েছে। তাদের সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে। তবে আয়োজনের ব্যাপারে জিম্বাবুয়ে আশাবাদী। সরকারের সঙ্গে কথা বলছে জিম্বাবুয়ে বোর্ড। আন্তর্জাতিক সিরিজটা আয়োজনে ওরা আত্মবিশ্বাসী।’
জিম্বাবুয়ে ক্রিকেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘জিম্বাবুয়ে ক্রিকেট সরকারের কাছে আবেদন করবে চলমান চার দিনের খেলা (জিম্বাবুয়ে ‘এ’ বনাম দক্ষিণ আফ্রিকা ‘এ’) শেষ করার জন্য।
সামনের আন্তর্জাতিক সিরিজের প্রস্তুতিও চালিয়ে যাওয়ার আবেদন করবে। কারণ ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক সূচির কাছে প্রতিশ্রুতিবদ্ধ।
