নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইনজুরিতে পরেছেন জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান। ব্যাকপেইনের কারনে ডিপিএলের ৭ম এবং ৮ম রাউন্ডে খেলা হয়নি তার। আপতত অবজারভেশনে রাখা হয়েছে এই পেসারকে। অবশ্য ইনজুরি তেমন গুরুতর নয়। পরবর্তী ম্যাচ গুল খেলতে পারবেন তিনি।
জাতীয় দলের হয়ে বল হাতে দূর্দান্ত ফর্মে রয়েছেন মোস্তাফিজুর রহমান। সেই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন ডিপিএলেও। চলতি ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন মোস্তাফিজ। ৭ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়ে এক সময় উইকেট শিকারির তালিকায় শীর্ষে ছিলেন ফিজ। কিন্তু সপ্তম রাউন্ডের পর তাকে আর মাঠে দেখা যায়নি তাকে ছাড়াই এখন খেলছে প্রাইম ব্যাংক। কিন্তু মোস্তাফিজের না খেলার কারণ কি? সেই বিষয়ে খোঁজ নিয়ে জানা গেল ব্যাকপেইনের ইনজুরিতে পড়ে মূলত তিনি খেলতে পারছেন না।
মোস্তাফিজের প্রসঙ্গে প্রাইম ব্যাংকের ম্যানেজার সিকদার আবুল হাসেম জানিয়েছেন, ‘মোস্তাফিজ ব্যাকপেইনে ভোগায় তাকে বিশ্রামে রাখা হয়েছে। পরবর্তী রাউন্ড থেকে আশা করি পাবো।’
মোস্তাফিজ ইনজুরিতে থাকলেও ভালো অবস্থানে আছে তাঁর দল। ৯ ম্যাচে ৭ জয়র তাদের পয়েন্ট এখন ১৪। রয়েছে টেবিলের শীর্ষে। ৮ম রাউন্ডে মোস্তাফিজ বিহীন প্রাইম ব্যাংক হেরেছিল আবাহনীর বিপক্ষে। তবে ৯ম রাউন্ডে ঘুরে দাড়িয়ে ওল্ডডিওএইচএসের বিপক্ষে ২২ রানের জয় পেয়েছে প্রাইম ব্যাংক।
নিউজক্রিকেট/ রাসেল।
