এতো বছরেও মুশফিকের রান করার তাড়না কমেনি- লক্ষণ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ সব ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। যার ফলস্বরূপ হিসেবে আইসিসির গেলো মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন তিনি।

মুশফিক সেরা হওয়াই তাকে প্রশংসায় ভাসিয়েছেন ভিভিএস লক্ষণ। ভারতের সাবেক এই ব্যাটিং গ্রেট জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর খেলার পরও মুশফিকের রান করার তাড়না এখনো কমেনি।

এ প্রসঙ্গে লক্ষণ বলেন,”শীর্ষ পর্যায়ে ১৫ বছর খেলার পরও মুশফিক রান করার তাড়না হারায়নি। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে সে দারুণ করেছে। যেখানে দ্বিতীয় ম্যাচে ১২৫ রান করে ধারাবাহিকতার পরিচয় দিয়েছে সে। যার ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ তে জয় পায় তার দল।’’

তিনি আরও বলেন,”তার কীর্তিটা আরও লক্ষ্যণীয় হয়েছে যে ১৯৯৬ বিশ্বকাপ জয়ীদের বিপক্ষে বাংলাদেশের এটিই প্রথম ওয়ানডে সিরিজ জয়। মিডল অর্ডারের দায়িত্ব নেয়া এবং উইকেটরক্ষকের ভূমিকা পালন করাই তাঁর ফিটনেস ও দক্ষতার প্রমাণ দেয়।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »