ক্ষমা চাইলেন সাকিব-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আবাহনীর ইনিংসের পঞ্চম ওভারের শেষ বল! ১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল আবাহনী। তখন বল হাতে আক্রমণে আসেন সাকিব। সাকিবের দ্বিতীয় ও তৃতীয় বলে মুশফিকুর রহিম চার ও ছয় মারার পর শেষ বলে বল লাগে মুশফিকের প্যাডে। চোখের দেখায় আউট মনে হলেও আবেদন নাকচ করেন আম্পায়ার।

পরবর্তীতে সাকিব রাগে মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি মারেন। এই ঘটনা শেষ না হতেই বৃষ্টি আসার বেশ আগেই আম্পায়ার খেলা বন্ধ করে দেন! যেখানে আর মাত্র এক বল খেলা হলেই ডিএল (ডার্ক ওয়ার্থ লুইস) মেথডে জয় পাবে মোহামেডান। এবার আম্পায়ারের এমন সিদ্ধান্তে স্টাম্প উপড়ে আছাড় মারেন সাকিব।

সাকিবের এমন আচরণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় বইলেও বিসিবি আর লিগের আম্পায়ারদের নিয়ে বেশ সমালোচনা করে সাকিব সহ বেশ কিছু ক্রিকেট ভক্তরা। অবশ্য সাকিব তার কান্ডের জন্য ক্ষমাও প্রাথর্না করেন।

সাকিব তার বিবৃতিতে বলেন, ‘প্রিয় ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা, আমি আমার মেজাজ হারানোর জন্য অত্যন্ত দুঃখিত এবং ম্যাচের পরিবেশ নষ্ট করার জন্য ক্ষমা চাচ্ছি। বিশেষ করে ম্যাচটি যারা বাসা থেকে দেখেছেন। আমার মতো অভিজ্ঞ খেলোয়াড়ের উচিত হয়নি এই ভাবে প্রতিক্রিয়া জানানো। কিন্তু কখনো কখনো দুর্ভাগ্যজনক ভাবে ঘটে যায়। এই মানবিক ভুলের জন্য আমি আমার দল, টুর্নামেন্টের কর্মকর্তা এবং কমিটির কাছে ক্ষমা চাই। আশা করি, ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে না। আপনাদের ধন্যবাদ এবং সবার জন্য ভালবাসা।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »