নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বৃষ্টি বিঘ্নত ম্যাচে আবাহনীর বিপক্ষে ডিএল ম্যাথডে ৩১ রানে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবে। এই জয়ে হারের বৃত্ত থেকে বেরিয়ে এলো দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।
ঐতিহ্যগত ভাবেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মোহামেডান স্পোর্টিং ক্লাবে এবং আবাহনী লিমিটেড। হোক ফুটবল কিংবা ক্রিকেট, মুখোমুখি লড়াইয়ে কেউ কাউকে ছাড় দেন না। বিশ্ব ক্রিকেটে ভারত পাকিস্তান, অষ্ট্রেলিয়া ইংল্যান্ড দৌরাত্ম দেখেছে ক্রিকেট বিশ্ব। বাংলাদেশের ক্রিকেট প্রেমিরা দেখেছে মোহামেডান -আবাহনীর জমাট বাঁধা লড়াই।
এক সময়ের পরিচিত দৃশ্য ছিল এটা। আবাহনী এক নম্বরে তো মোহামেডান দুই নম্বর। আবার কখনো বা সাদা-কালোরা সবার ওপর। আকাশী-হলুদরা ঠিক তার পেছনে। সম্প্রতিক সময়ে সাফল্য বিচারে অনেক এগিয়ে আবাহনী। প্রতিদ্বন্দ্বী মোহামেডান পিছিয়ে থাকলেও মুখোমুখি লড়াইয়ে এখনো সমানে সমানে লড়াই হয় দু,দলের। আরও একবার আবাহনী- মোহামেডানের লড়াই দখে গেল ডিপিএলে। আজ শেষ হাসি হাসলো মোহামেডান।
ডিপিএলের ৪০ তম ম্যাচে মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান। ব্যাট করতে নেমে আব্দুল মজিদ এবং পারভেজ হোসেন ইমনের উদ্ভোদনী জুটিতে দারুন শুরু পায় মোহামেডান। ৫.৪ ওভারে দলীয় ৩৭ রানে পারভেজ হোসেন ইমমের বিদায়ে ভাঙে উদ্ভোদনী জুটি। ২৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৬ বলে ২৬ রান করে ফেরন ইমন।
ইনিংসের দশম ওভারে জোড়া আঘাত হানেন একেএস স্বাধীন। ৯.৪ বলে আবদুল মজিদ ১৬(১৮) এবং ইরফান শুক্কুর ১৪(১৪) এর উইকেট হারায় মোহামেডান। পরের ওভারে এসে সামসুর রহমানকে বিদায় করেন একেএস শ্বাধীন ০(৪)। ১১.২ ওভারে ৬৮ রানে ৪ উইকেট হারানো মোহামেডানকে লড়াইয়ে রাখেন সাকিব আল হাসান এবং মাহমুদুল হাসান। ২৭ বলে ১ চার ও ২ ছক্কায় ৩৭ রান করেন সাকিব আল হাসান৷ ২২ বলে ২ চার ও ১ ছক্কায় ৩০* রান করেছেন মাহমুদুল হাসান, ৭ বলে ১২ রানের ইনিংস খেলেছেন আবু হায়দার রনি।
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রানের লড়াকু পুঁজি পায় মোহামেডান। বল হাতে আবাহনীর হয়ে ৩ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন একেএস শ্বাধীন, ৪ ওভারে ১৭ রানে ২ উইকেট নেন তানজিম হাসান সাকিব এবং ৪ ওভারে ২৯ রানে ১ উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন।
১৪৬ রানের টার্গেটে খেলতে নেমে শুভাগত হোমের অফ স্পিনে দিশেহারা হয়ে পরে আবাহনী। ইনিংসের প্রথম এবং তৃতীয় বলে নাঈম শেখ ০(১) এবং একেএস শ্বাধীন ০(২) এর উইকেট হারায় আবাহনী। ফিরতি ওভারে এসেই আফিফ হোসেনকে ২(৭) ফিরিয়ে আবাহনীকে ব্যাকফুটে ঠেলে দেন শুভাগত হোম। ২.৩ ওভারে ৯ রানে ৩ উইকেট হরানো আবাহনী প্রতিরোধ গড়ে নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমের ব্যাটে। ৫.৫ ওভারে ৩১/৩ করার পর বৃষ্টি নামলে খেলা সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। বৃষ্টি বাঁধর আগে শান্ত ১৭ বলে ১৩ এবং মুশফিক ৮ বলে ১২ রানে ব্যাট করছিলেন।
বৃষ্টি থামলে নতুন লক্ষ্য দাড়ায় আবাহনীর সামনে। ৯ ওভারে টার্গেট দারায় ৭৬ রান। নির্ধারিত ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৪ রান করতে পেরেছে আবাহনী। ১৮ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম। নাজমুল হোসেন শান্ত ২০ বলে ১৫ রান করেছেন। বল হাতে ৩ ওভারে ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন শুভাগত হোম। ২ ওভারে ৫ রানে ২ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, ১ ওভারে ৬ রানে ১ উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহি।
সংক্ষিপ্ত স্কোরঃ মোহামেডান ১৪৫/৬(২০)
সাকিব ৩৭, মাহমুদুল ৩০* ইমন ২৬, মজিদ ১৬ বল হাতে একেএস শ্বাধীন ২৪/৩, তানজিম সাকিব ১৭/২, সাইফুদ্দিন ২৯/১
আবাহনী ৪৪/৬(৯) ( লক্ষ্য ৭৬)
মুশফিক ১৮, শান্ত ১৫, মোসাদ্দেক ৩,
বল হাতে শুভাগত ১৭/৩, তাসকিন ৫/২, রাহি ৬/১
