নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের আজকের (ডিপিএল) হাই ভোল্টেজ ম্যাচে আবাহনীর মুখোমুখি হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুরুতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান।
তবে ওপেনার ইমন ফিরে যাওয়ার পর থেকেই বিপর্যয়ে পড়ে সাকিবের দল। এরপর সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সাকিব। একপ্রান্ত আগলে রাখেন সাকিব। এরপর ব্যক্তিগত ৩৭ রান করে সাইফউদ্দিনের বলে ফিরে যান তিনি।
