বোলারদের কল্যাণে প্রাইম ব্যাংকের বড় জয়-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরম্যান্সে পর বোলারদের নৈপুণ্যে আরও এক সহজ জয় পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সপ্তম রাউন্ডের ম্যাচে আসরে নিজেদের ষষ্ঠ জয়ের দেখা পায় তারা।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলে প্রাইম ব্যাংক। ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন অধিনায়ক এনামুল হক বিজয়। ৪৯ বলের সাহায্যে ৩টি চার ও ৬টি ছক্কা তিনি। ৩১ বলে ৫৩ রান করেন রনি তালুকদার। তার ব্যাট থেকে আশে, ৫টি চার ও ৩টি ছক্কা। এছাড়া, মোহাম্মদ মিঠুন ১৩ বলে ১৮ ও তামিম ইকবাল ২০ বলে ১২ রান করেন সাজঘরে ফরেন। রূপগঞ্জের পক্ষে মুক্তার আলী একাই শিকার করেন তিনটি উইকেট।

জয়ের লক্ষ্যে নিয়ে খেলতে নেমে প্রাইম ব্যাংকের অভিজ্ঞ বোলারদের সামনে বিপর্যয়ে পড়ে রূপগঞ্জের ব্যাটসম্যানরা। শেষপর্যন্ত দলটি গুটিয়ে যায় মাত্র ৬৮ রানে। দলের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন মাত্র তিনজন। জাকের আলী অনিক ১৫ বলে ১৬, মোহাম্মদ শহীদ ১১ বলে অপরাজিত ১৫ ও আজমির আহমেদ ৫ বলে ১২ রান করেন।

১০১ রানে জয়ী প্রাইম ব্যাংকের পক্ষে তিনটি উইকেট শিকার করেন নাহিদুল ইসলাম। এছাড়া রুবেল হোসেন ও নাঈম হাসান দুটি করে এবং শরিফুল ইসলাম ও মোহাম্মদ মিঠুন একটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

টস : লিজেন্ডস অব রূপগঞ্জ

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব : ১৬৯/৫ (২০ ওভার)
বিজয় ৬৯*, রনি ৫৩, মিঠুন ১৮
মুক্তার ৪-০-২৮-৩, নাবিল ৪-০-২৫-১

লিজেন্ডস অব রূপগঞ্জ : ৬৮/১০ (১৮ ওভার)
জাকের ১৬, শহীদ ১৩*
নাহিদুল ৪-২-১৫-৩, নাঈম ৪-০-১৩-২, রুবেল ৪-১-১৭-২, শরিফুল ৩-১-৮-১

ফল : প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১০১ রানে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »