ধাওয়ানকে অধিনায়ক করে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা ভারতের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজের জন্য ২০ সদস্যোর দল ঘোষনা করেছে ভারত। এই দলের নেতৃত্বভার চেপেছে দলটির অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ান এর কাধে। একঝাক তরুন এবং আন্তর্জাতিক ক্রিকেটের নতুন মুখ নিয়ে শ্রীলংকা সফর করবে ভারত।

১৩ জুলাই থেকে ওয়ানডে দিয়ি শ্রীলংকার বিপক্ষে সিরিজ শুরু করবে ভারত। এই সময়ে ভারতীয় টেস্ট দল ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে। ভারত টেস্ট দল বর্তমানে ইংল্যান্ড সফরে। ইংল্যান্ড সিরিজ ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য বিরাট কোহলির নেতৃত্বাধীন দলকে লম্বা সময় থাকতে হবে দেশটিতে। যার কারনে টেস্ট দলের বাইরে থাকা খেলোয়ারদের নিয়েই সংক্ষিপ্ত ফরম্যাট এর জন্য দল সাজিয়েছে টিম ইন্ডিয়া। এই দলে কোচের দায়িত্ব পালন করবেন রাহুল দ্রাবিড়।

এই সফরে ভারতীয় অভিজ্ঞ খেলোয়ারদের সাথে ডাক পেয়েছেন একঝাঁক তরুন খেলোয়াড়। তরুণদের মাঝে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সে খেলা নিতিশ রানা। আছেন আরেক প্রতিভাবান ব্যাটসম্যান দেবদূত পাড়িকাল। প্রথমবারের মতো আইপিএল খেলা রাজস্থান রয়্যালসের পেসার চেতন সাকারিয়াও ডাক পেয়েছেন ২০ সদস্যের এই স্কোয়াডে। দলের সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন পেসার ভুবনেশ্বর কুমার। এছাড়াও দলে টিকে গেছেন ইশান কিশান এবং সূর্যকুমার যাদব। দলে ফিরেছেন নবদ্বীপ সাইনি, সানজু স্যামসন, মানিষ পান্ডিয়া, বরুন চক্রবর্তী, পৃর্থ্বী শ মতো তারকারা।

৩ ম্যাচেট ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে এই লঙ্কা সফর।
আগামী ১৩, ১৬ ও ১৮ জুলাই স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী ভারতের মধ্যকার তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২১, ২৩ ও ২৫ জুলাই। ম্যাচগুলোর ভেন্যু অবশ্য এখনও চূড়ান্ত হয়নি।

শ্রীলঙ্কা সফরের ভারতীয় স্কোয়াড: শিখর ধাওয়ান (অধিনায়ক), পৃথ্বী শ, দেবদূত পাড়িকাল, রুটুরাজ গাইকোয়াদ, সূর্যকুমার যাদব, মানিশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, নীতিশ রানা, ইশান কিষাণ (উইকেটরক্ষক), স্যাঞ্জু স্যামসন (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, কৃষ্ণাপ্পা গৌতম, ক্রুণাল পান্ডিয়া, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), দীপক চাহার, নবদীপ সাইনি ও চেতন সাকারিয়া।

নেট বোলারঃ ইশান পোরেল, সন্দীপ ওয়ারিয়র, আরশদীপ সিং, আর সাই কিশোর, সিমারজিৎ সিং

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »