নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংলিশ ক্রিকেটার হিসাবে জাতীয়দলের জার্সিতে সর্বোচ্চ টেস্ট ম্যাচ খেলার রেকর্ড এখন জেমস এন্ডারসনের দখলে। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ দিয়েই এ রেকর্ডটি করেন ডানহাতি পেসার এন্ডারসন। এলিস্টার কুককে পিছনে ফেলে এই পর্যন্ত ১৬২টি টেস্ট খেলেন তিনি। এটি দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলার রেকর্ড।
একজন পেসার হিসাবে একশর বেশি ম্যাচ খেলা, এটাই তো হতে পারতো নতুন এক ইতিহাস। তবে, এন্ডারসেন যে কীর্তিতে গড়া। একে একে খেলেছেন ১৬২ টেস্ট। আর এখন সবকিছু ছাঁপিয়ে বনে গেলেন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলা ক্রিকেটার । দীর্ঘ এক যুগ ধরে এন্ডারসনের বোলিং সতীর্থ স্টুয়ার্ট ব্রড আছেন তালিকার তিন নম্বরে । তিনিও আছেন দেড়শ টেস্ট খেলার দোরগড়ায়, খেলেছেন ১৪৭টি টেস্ট ম্যাচ।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার পাশাপাশি আগেই হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারি। প্রথম পেসার হিসেবে নিয়েছেন ৬০০ উইকেট । ১৬২টি টেস্টে ৬১৬টি উইকেট নেওয়া এন্ডারসনের সামনে শুধুই অনিল কুম্বলে (৬১৯), শেন ওয়ার্ন (৭০৮), এবং মুত্তিয়া মুরালিধরন (৮০০)। কুম্বলেকে ছাড়িয়ে যাওয়া হয়তো জিমির জন্য সময়েরই ব্যাপার হবে।
