বিশকাপ জয়ী তরুণদের উপর আস্থা রাখছেন বাশার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

সব পেড়িয়ে ২০২০ সালে বাংলাদেশের ক্রিকেটের হয়ে সর্বোচ্চ সাফল্য পায় বাংলাদেশ। ক্রিকেটের পরাশক্তি ভারতকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথম বিশ্বকাপ শিরোপা জয় করে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সেই দলের ক্রিকেটাররা এখন খেলছেন প্রতিযোগিতার বড় মঞ্চে।

ঘরোয়া ক্রিকেটে সেই তরুণ ক্রিকেটাররা দুর্দান্ত পারফর্ম করছেন, ফলে তাদের জাতীয় দলে অন্তর্ভুক্তির দাবিও তুলেছেন অনেকে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল থেকে এখন পর্যন্ত জাতীয় দলে সুযোগ পেয়েছেন কেবল শরিফুল ইসলাম। তবে, আগামী ১-২ বছরের মধ্যে জাতীয় দলে একাদিক তরুণ ক্রিকেটারদের জায়গা হবে, এমনটাই প্রত্যাশা করেন জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

বর্তমান দলে যারা নিয়মিত বা যথেষ্ট সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যার্থ, তাদের ওপর এখনও আস্থার প্রতিফলন রয়েছে বাশারের। তিনি বলেন, ‘এখন হয়ত তাদের কাছ থেকে ধারাবাহিক পারফরম্যান্স পাচ্ছি না। খুব বেশি ম্যাচ জেতানোর মত ইনিংস পাচ্ছি না। আগে করেছে, এখন পারছে না। তবে আমি তাদের ওপর বিশ্বাস রাখতে চাই। আমি মনে করি অদূর ভবিষ্যতে তারাই আমাদের দলের মূল খেলোয়াড় হবে।’

তবে শুধু লিটন দাস বা সৌম্য সরকারের মত পরীক্ষিতদের ওপর নয়, বাশারের আস্থা যুবদল থেকে উঠে আসা ক্রিকেটারদের ওপর। তারা কবে জাতীয় দলে খেলবেন, সেই আভাসও দিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্ব। এ বিষয়ে বাশার আরও বলেন, ‘ওদের সাথে নতুন অনেকে উঠে এসেছে। অনূর্ধ্ব-১৯ থেকে উঠে আসা দারুণ কিছু খেলোয়াড় দেখেছি। ঘরোয়াতেও কিছু খেলোয়াড় ভালো করছে। আমার মনে হয় আগামী এক-দুই বছরের মধ্যে ওরা প্রস্তুত হয়ে যাবে। তখন আমাদের পারফরম্যান্স আরও ধারাবাহিক হবে

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »