শাইনপুকুরকে হারিয়ে টেবিলের শীর্ষে আবাহনী-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর মাঠে শাইনপুকুরকে ডার্কওয়ার্থ লুইস মেথডে (ডিএল) ২৫ রানে হারিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষস্থান দখল করেছে আবাহনী লিমিটেড৷ শেষ ৩ ওভারে শাইনপুকুরের দরকার ছিলো ৫১ রান! বৃষ্টি বাগড়া দিলে আর মাঠে নামতে পারেনি তারা। এরপর বৃষ্টি আইনে সহজ জয় নিয়ে ১০ পয়েন্ট দিয়ে শীর্ষে আছে মুশফিক বাহিনী।

টসে হেরে মোহাম্মদ নাইম ও আফিফের ব্যাটিংয়ে বিশাল স্কোর দাড় করায় আবাহনী। নাইম শেখের ৭০ ও আফিফ হোসেন ধ্রুবের ৫৪ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান তোলে আবাহনী। শাইনপুকুরের পক্ষে ৪ উইকেট নিয়েছেন তানভীর ইসলাম।

জবাবে বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় শাইনপুকুর। এরপরের উইকেটে ৪০ রানের জুটি কিছুটা ভীর গড়লেও তানজীদের ৩৫ বলে ২৯ রানের টেস্টসুলভ ইনিংস দলের জন্য বিপদ ডেকে আনে। তৌহিদ হৃদয়ও ধীর গতির ২৬ রান করে ফিরলে দলের অবস্থা প্রায় হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকে। তবে মাহিদুল অঙ্কনের ১৫ বলে ৩১ রাম আশা জাগালেও বৃষ্টি আসলে সেটাও শেষ হয়। আবাহনীর হয়ে তিনটি উইকেট নিয়েছেন সাইফউদ্দিন আর একটি করে উইকেট নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও একেএস স্বাধীন।

সংক্ষিপ্ত স্কোর:

আবাহনী লিমিটেড: ১৮৩/৫ (ওভার ২০) (নাইম ৭০, আফিফ ৫৪, তানভীর ৪/২৩)

শাইনপুকুর: ১২৩/৫ (ওভার ১৭) (হৃদয় ৩৬, অঙ্কন ৩১*, তানজিদ ২৯, সাইফউদ্দিন ৩/১২)

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »