নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ডিপিএল এর ৩২ তম ম্যাচে প্রাইম দেলেশ্বর এর বিপক্ষে শেষ ওভারের রোমাঞ্চকর লড়াই শেষে ৩ রানে জিতেছে প্রাইম ব্যাংক। শেষ ওভারে ২৭ নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি। তার ব্যাটিং তান্ডবের পরেও হারতে হয়েছে প্রাইম দেলেশ্বরকে। লীগে এটি তাদের প্রথম হার। অপরদিকে ৬ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান জড়ো করে প্রাইম ব্যাংক। দলের হয়ে ৫০ বলে ৫ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৫৫ রান করেছেন মোহাম্মদ মিঠুন। ১৮ বলে ১ চার ও ২ ছক্কায় ২৯ রান করেছে এনামুল হক বিজয়। ১৪ বলে ২৬ রানে ক্যামিও ইনিংস খেলেছেন অলক কাপালি। ১৮ বলে ২০ করেছেন নাহিদুল ইসলাম। বল হাতে দেলেশ্বরের হয়ে ৪ ওভারে ১ মিডেনে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি। এছাড়াও ১ উইকেট করে নিয়েছেন এনামুল হক (জুনি) সামীম হোসেন, তাইবুর রহমান এবং রাজাউর রহমান রেজা।
১৫২ রানের টার্গেটে খেলতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৮ রানে থেমেছে দেলেশ্বরের ইনিংস। দলের হয়ে সাইফ হাসান ১৩(১১), মার্শাল আইয়ুব ২২(২৪),ফজলে মাহমুদ ২১(২৫) শরিউফুল্লা ১৭(১৯) এবং ১৩(১১) রানে ইনিংস খেলেছেন ফরহাদ রেজা।দলের হয়ে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেন নি কোনো ব্যাটসম্যান। যার কারনে ম্যাচ থেকে ছিটকে পরে দেলেশ্বর। ১৮.৩ ওভারে দলীয় ১১৮ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলে তারা।
তবে ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে ম্যাচ জমিয়ে তোলেন কামরুল ইসলাম রাব্বি। শেষ ওভারে দেলেশ্বরের প্রয়োজন ছিল ৩১ রান। ২০ তম ওভারে বল করতে আসেন রুবেল হোসেন। রুবেলের করা শেষ ওভারে ঝড় তোলেন কামরুল ইসলাম রাব্বি। তাতেও শেষ রক্ষা হয়নি দেলেশ্বরের। শেষ ওভারে রাব্বির ব্যাট থেকে ৪ ছক্কায় আসে ২ রান। ১২ বলে ২ চার ও ৪ ছক্কায় ৩৮* রানে অপরাজিত থেকে ৩ রানের হার নিয়ে মাঠ ছাড়েন তিনি। বল হাতে প্রাইম ব্যাংকের হয়ে ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ১৫ রানে ২ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। ৪ ওভারে ৪৬ রানে ২ উইকেট নিয়েছেন রুবেল হোসেন
সংক্ষিপ্ত স্কোরঃ প্রাইম ব্যাংক ১৫১/৭(২০)
মিঠুন ৫৫, এনামুল ২৯, অলক ২৬, নাহিদুল ২০, বল হাতে রাব্বি ২২/২, এনামুল ১৭/১, তাইবুর ২১/১, সামীম হোসেন ৩৩/১, রাজাউর ৩৮/১।
প্রাইম দেলেশ্বর ঃ ১৪৮/৯(২০)
রাব্বি ৩৮* সাইফ ১৩, মার্শাল ২২, ফজলে মাহমুদ ২১, শরিফউল্লা ১৯, রেজা ১৩, বল হাতে মোস্তাফিজ ২৫/৩, শরিফুল ১৫/২, রুবেল ৪৬/২, নাইম হাসান ১৯/১, অলক ৩০/১।
ফলাফল ঃ প্রাইম ব্যাংক ৩ রানে জয়ী/ ম্যাচ সেরা মোহাম্মদ মিঠুন।
