ডিপিএলের অষ্টম ও নবম রাউন্ডের সূচি প্রকাশ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরের অষ্টম ও নবম রাউন্ডের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে আরো তিন ধাপে প্রথম সাত রাউন্ডের সূচি প্রকাশ করেছিল বিসিবি।

আগামীকাল শুক্রবার (১১ জুন) শেষ হচ্ছে ডিপিএলের প্রথম সাত রাউন্ডের খেলা। এরপর আগামী ১৩ জুন থেকে শুরু হবে অষ্টম রাউন্ডের খেলা। পরদিন হবে নবম রাউন্ডের খেলাগুলো।
প্রতিদিন তিনটি ভেন্যুতে মাঠে গড়াবে মোট ছয়টি ম্যাচে।

অষ্টম ও নবম রাউন্ডের সূচি:

অষ্টম রাউন্ড (১৩ জুন)

সকাল ৯ টায়

রূপগঞ্জ – শেখ জামাল – বিকেএসপি ৩
প্রাইম দোলেশ্বর – পারটেক্স – মিরপুর
মোহামেডান – ওল্ড ডিওএইচএস – বিকেএসপি ৪

দুপুর ১ টা ৩০ মিনিট

আবাহনী – প্রাইম ব্যাংক – মিরপুর
শাইনপুকুর – ব্রাদার্স – বিকেএসপি ৩
গাজী গ্রুপ – খেলাঘর – বিকেএসপি ৪

নবম রাউন্ড (১৪ জুন)

সকাল ৯ টায়

রূপগঞ্জ – প্রাইম দোলেশ্বর – বিকেএসপি ৪
প্রাইম ব্যাংক – ওল্ড ডিওএইচএস – বিকেএসপি ৩
শাইনপুকুর – খেলাগর – মিরপুর

দুপুর ১ টা ৩০ মিনিট

আবাহনী – শেখ জামাল – মিরপুর
মোহামেডান – ব্রাদার্স ইউনিয়ন – বিকেএসপি ৪
গাজী গ্রুপ – পারটেক্স – বিকেএসপি ৩

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »