রশিদের ক্যামিওতে জয় পেল লাহোর কলোন্দার্স-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অসমাপ্ত আসরের শুরুর ম্যাচে উত্তেজনা আর রোমাঞ্চকর লড়াই শেষে জয়ের হাসি হেসেছে লাহোর কলোন্দার্স। দ্বিতীয় অংশের প্রথম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে ৫ উইকেটে হারিয়েছে কালান্দার্স। ব্যাটে বলে উজ্জ্বল ছিলেন রশিদ খান।

ইসলামাদের দেয়া ১৪৪ রানের টার্গেটে খেলতে নেমে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে লাহোর কলোন্দার্স। লক্ষ্য তাড়া করতে নেমে ৩.৫ ওভারে দলীয় ২১ রানে ওপেনার ফকর জামানের ৯(১৫) উইকেট হায়ায় কলোন্দার্স। দ্বিতীয় উইকেটে অধিনায়ক সোহাইল আখতার এর সাথে ২৩ রানের জুটি গড়ে দলীয় ৪৪ রানে ফিরে যান মোহাম্মদ ফাইজান ৯(১২),। তারপর দলের হাল ধরেন আখতার ও মোহাম্মদ হাফিজ। ১২.২ ওভারে দলীয় ৮২ রানের সময় ফাওয়াদ আহমেদ এর বলে এলবি ডাব্লিউর ফাঁদে পড়েন সোহাইল আখতার। ফেরার আগে ৩০ বলে ৫ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪০ রান করেন তিনি। ২৫ বলে ২৯ রান করে আউট হন হাফিজও।

বেন ডাক ১৮ বলে ১ চার ১ ছক্কায় ১৭ রান করে ফিরে গেলে চাপ বারে কলোন্দার্স শিবিরি। তখনও জয়ের জন্য ৮ বলে ২২ রান প্রয়োজন ছিল তাদের। ১৯ তম ওভারের শেষ বলে ছক্কা মেরে ব্যাবধান কমান টিম ডেভিড। শেষ ওভারে কলোন্দার্স এর লক্ষ্য দাড়ায় ১৬ রানের। সেই সময়ে দৃশ্যপটে হাজির হন রশিদ খান। হুসাইন তালাতের করা শেষ ওভারে স্টাইকে থাকেন রশিদ,। ৪, ৪,৪,২,১ স্কোরিং শটে প্রথম ৫ বলেই ১৫ রান নেন রশিদ খান। শেষ বলে সিঙ্গেলস নিয়ে দলকে জয় এনে দেন টিম ডেভিড। ১৫ বলে ১ চার ও ১ ছক্কায় ২৩ * রানে অপরাজিত থাকেন ডেভিড। বল হাতে ইসলামাবাদের হয়ে ৪ ওভারে ২৭ রানে ২ উইকেট নেন হাসান আলি, এছাড়াও ১ উইকেট করে নিয়েছেন ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম এবং সাদব খান।

এর আগে আবু ধাবির শেখ জায়েদ স্টিডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করতে পারে ইসলামাবাদ। দলের হয়ে ২৪ বলে ২৭ রান করেছেন ফাহিম আশরাফ, ওপেনিংয়ে নেমে ১৭ বলে ১৮ করেছেন উসমান খাজা। কলিন মুনরো ১১(৭) ইফতেখার আহমেদ ১২(১৬), হুসাইন তালট ১৪(১৭) এবং হাসান আলি ১৪(৯) রানের ইনিংস খেলেছেন।
লাহোরের হয়ে বল হাতে ৪ ওভার বল করে ৩২ ৩ উইকেট নিয়েছেন জেমস ফকনার, ৪ ওভারে ২৮ রানে ২ উইকেট নিয়েছেন হারিস রউফ, ৪ ওভারে ২৯ রানে ২ উইকেট নিয়েছেন আহমেদ ডেনিয়েল। ৪ ওভার বল করে মাত্র ৯ রানে ১ উইকেট নিয়েছেন রশিদ খান।

 

সংক্ষিপ্ত স্কোর

ইসলামাবাদ ইউনাইটেড : ১৪৩/৯ (২০ ওভার)
ফাহিম ২৭, খাজা ১৮, তালট ১৪, হাসান ১৪, ইফতেখার ১২। বল হাতে ফকনার ৩২/৩, রউফ ২৮/২, ডেনিয়েল ২৯/২, রশিদ খান ৯/১।

লাহোর কালান্দার্স : ১৪৪/৫ (২০ ওভার)
সোহাইল ৪০, হাফিজ ২৯, ডেভিড ২৩*, ডাক ১৭, রশিদ ১৫*
হাসান ২৭/২, শাদাব ২৩/১, ফাওয়াদ ২৪/১, আশরাফ ৩১/১

ফল : লাহোর কালান্দার্স ৫ উইকেটে জয়ী/ ম্যাচ সেরা রশিদ খান।

নিউজক্রিকেট / রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »