নিউজিল্যান্ডের একমাত্র ক্রিকেটার হিসেবে কনওয়ের বিরল অর্জন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

নিজের অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি তুলে দারুণভাবে টেস্ট র‍্যাংকিংয়ের পথ অতিক্রম করলেন নিউজিল্যান্ড ক্রিকেটার ডেভন কনওয়ে। মাত্র একটি টেস্ট খেলেই টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষ শ-তে জায়গা করে নিয়েছেন নিয়েছেন তিনি।

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে কনওয়ের ব্যাটে ভর করে দাপট দেখিয়ে ম্যাচটি ড্র করে নিউজিল্যান্ড। ডাবল সেঞ্চুরির সেই ইনিংসে অভিষেকে সবচেয়ে বেশি রেটিং পাওয়া কিউই ব্যাটসম্যান হলেন কনওয়ে।

আইসিসির সবশেষ র‍্যাংকিং তালিকায় ৪৪৭ রেটিং পয়েন্ট নিয়ে কনওয়ের অবস্থান এখন ৭৭তম। নিউজিল্যান্ডের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসাবে এ অর্জনটি করেন তিনি। এছাড়া ১৪৪ বছরে এটিই এক ম্যাচ খেলে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট অর্জনের কীর্তি।

ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে, শীর্ষ দশে পরিবর্তন এসেছে কেবল মাত্র একটি। হেনরি নিকোলসকে আট নাম্বারে নিচে নামিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা। বোলারদের র‍্যাংকিংয়ে টিম সাউদি তৃতীয় ও জশ হ্যাজলউড চতুর্থ স্থানে উঠে এসেছেন। এক ধাপ করে অবনমন ঘটেছে নেইল ওয়াগনার ও জেমস অ্যান্ডারসনের।

অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে দুইয়ে উঠে এসেছেন রবীন্দ্র জাদেজা। এতে বেন স্টোকসকে চলে যেতে হয়েছে তৃতীয় স্থানে। পঞ্চম স্থানে রয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »