নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শীগ্রই শুরু হচ্ছে এবারের আসরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ। ইতিমধ্যেই সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে আইপিএল কবে নাগাদ শুরু হবে এটা নিয়ে বেশ আলোচনা হলেও বিসিসিআইর বরাদ দিয়ে এক কর্মকর্তা আইপিএলের শুরুর সময় জানান।
আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ না করলেও বিসিসিআইয়ের এক ঊর্ধ্বতন কর্তা জানান, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের বাকি অংশ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। ভারতীয় গণমাধ্যম ‘এনআইকে’ দেওয়া সাক্ষাতকারে বিসিসিআইয়ের এক কর্তা বলেন, “বৈঠকে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। এমিরেটস ক্রিকেট বোর্ড বিশেষ সধারণ সভার আগেই আমাদের মৌখিকভাবে সম্মতি জানিয়েছে। গত সপ্তাহ ধরে সবকিছু চূড়ান্ত করা হয়। আইপিএলের বাকি অংশের প্রথম ম্যাচ খেলা হবে ১৯ সেপ্টেম্বর এবং ফাইনাল ম্যাচ আয়োজিত হবে ১৫ অক্টোবর। বিসিসিআই আইপিএল শেষ করার জন্য ২৫ দিনের উইন্ডোর দিকেই তাকিয়েছিল।”
এদিকে ইতিমধ্যেই ইংল্যান্ড & ওয়ালস ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে স্থগিত আইপিএলের বাকি অংশে তাদের কোনো খেলোয়াড় খেলার অনুমতি পাবে না। এদিকে সেই সময়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সিরিজ থাকায় তাদের কেউ অংশ নিতে পারবে না। সংশয় আছে নিউজিল্যান্ডের খেলোয়াড়দের নিয়েও।
বিসিসিআইয়ের ওই কর্তা জানান, বোর্ডগুলোর সঙ্গে এখনো আলোচনা চলছে বিসিসিআইয়ের। “আলোচনা চলছে। আমরা আশায় আছি যে অধিকাংশ বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে। যদি কয়েকজন আসতে না পারে, সেক্ষেত্রে আমরা বিকল্প ব্যবস্থা নিব।”
