কোহলী ও শাস্ত্রীর সামনে মুখে দেখাতে চাইতেন না, এমএসকে প্রসাদ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

এমএসকে প্রসাদ যখন প্রধান নির্বাচক তখন বেশ উঠে এসেছেন বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার। তার অন্যতম হচ্ছেন, হার্দিক পান্ডিয়া ও ঋষভ পান্থ। তবুও, প্রসাদকে বারবার শুনতে হয়েছে, তিনি নাকি বিরাট কোহলী এবং রবি শাস্ত্রীর সামনে বড্ড বেশি শান্ত থাকেন। এক সাক্ষাৎকারে একথা বলেন সাবেক এই নির্বাচক। তিনি বলেন, “ওদেরই গিয়ে জিজ্ঞাসা করে দেখুন আমাদের মধ্যে কী তর্কই না হত! মাঝে মধ্যে হয়তো আমরা একে অপরের মুখই দেখতে চাইতাম না! কিন্তু ওদের সব থেকে ভাল গুণ হচ্ছে, পরদিন সকালে যখন দেখা হত তখন ওরা আমাদের মতামতকে সাদরে মেনে নিয়ে সমর্থন দিত।

প্রসাদ আরও বলেছেন, “আমি নিজে ম্যানেজমেন্টের ছাত্র। কী ভাবে সব সামলাতে হয় তা আমি জানি। সবার সামনে কারও কী ভাবে সমালোচনা করব? কেনই বা করব? ওরা আমার পরিবারের সদস্যের মতো। পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ঝগড়া হয়। সেটা কি সবার সামনে বলি? বিরাট এবং রবি আমাদের তর্কের ব্যাপারে আরও ভাল বলতে পারবে। আমরা সবার সামনে সব খোলসা করি না মানে এই নয় যে আমাদের মধ্যে কোনওদিন তর্ক হয়নি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »