ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে চাননা ওয়ার্নার-স্মিথরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

বরাবরের মতই এবারও ক্রিকেটে মানসিক ক্লান্তির চাপ পড়েছে। সে কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী মাসে টি টুয়েন্টি সিরিজ খেলতে চান না অস্ট্রেলিয়ান সাত অস্ট্রেলীয় ক্রিকেটার। তারা হলেন প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, কেন রিচার্ডসন এবং ঝাই রিচার্ডসন। জুলাই এবং অগস্টে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের বিপক্ষে টি টুয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। সে জন্য প্রথমে ২৩ জনের দল ঘোষণা করে তারা। পরবর্তীতে, সেই দলে আরও ৬ জন ক্রিকেটারকে যোগ করা হয়। তারপরেই, দলের প্রধান ক্রিকেটারদের নাম তুলে নেওয়ার হিড়িক পড়েছে

উল্লেখিত প্রত্যক ক্রিকেটারই, গত কয়েকমাসে বিভিন্ন জৈব সুরক্ষা বলয়ে থেকেছেন, যার মধ্যে রয়েছে আইপিএল-ও। কোভিড-আক্রান্ত ড্যানিয়েল সামস পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলে আগেই নাম তুলে নিয়েছিলেন।

যাঁরা নাম তুলতে চান তাঁরা প্রত্যেকেই আইপিএল-এ খেলেছেন। আইপিএল স্থগিত হওয়ার পর প্রথমে মলদ্বীপ এবং পরে সিডনিতে নিভৃতবাস কাটিয়ে সম্প্রতি কিছুদিন হলো দেশে ফিরেছেন। তাই, মানসিক প্রশান্তি নিতে আপাদত কিছুদিন ক্রিকেটের বাহিরে থাকতে চান এই অজি ক্রিকেটাররা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »