নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি মাসে আবারও মাঠে গড়াচ্ছে গেল বছরের স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এ টুর্নামেন্টের সঙ্গে পার্টনারশিপ করেছে টিকটক কোম্পানি। যাহা একটি, বিডিও তৈরীর প্লাটফর্ম। জানা যায়, পিএসএল ও টিকটক মিলে সমর্থকদের জন্য বানাবে ভিডিও।
৯ জুন থেকে ২৪ জুন পর্যন্ত আয়োজিত হবে পিএসএলের ম্যাচগুলো। মোট ৬টি ডাবল হেডার থাকবে, সেই সাথে প্লে-অফের খেলা। একটি ম্যাচের দিনগুলোতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়। ডাবল হেডারের দিনে দিনের প্রথম ম্যাচ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় এবং দ্বিতীয় ম্যাচ দিবাগত রাত বারোটায় শুরু হবে।
পিএসএলকে সমর্থকদের কাছে তুমুল জনপ্রিয় করতেই মূলত টিকটক কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করেছে পাকিস্তান। পাকিস্তানের টিকটক ব্যবহারকারীদের বেশির ভাগই ক্রিকেট পছন্দ করেন বলে এই পার্টনারশিপে সফল হওয়ার আশা ব্যাক্ত করেছে পিসিবি। এ বিষয়ে পিএসএলের প্রধান কর্মকর্তা বাবর হামিদ বলেন, ‘‘পিসিবি ও পিএসএল সবসময়ই চেষ্টা করে বিশ্বজুড়ে সমর্থকদের নতুন অভিজ্ঞতা ও বিনোদনের জন্য আরও নতুন কী কী করা যায়। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হলো টিকটক এবং এটির সাথে পার্টনারশিপ করতে পেরে আমরা খুবই আনন্দিত। পাকিস্তানে টিকটক ব্যবহারকারী একটা বড় অংশ আছে এবং তাদের বেশির ভাগই ক্রিকেট পছন্দ করে। টিকটকের মাধ্যমে পিএসএল ৬ আরও জনপ্রিয় হয়ে উঠবে আশা করছি।’
গত ফেব্রুয়ারিতে স্বাস্থ্যবিধি মেনে মহাসমারহে শুরু হয় এবারের পিএসএল, যা টুর্নামেন্টটির ষষ্ঠ সংস্করণ। কিন্তু মার্চের প্রথম সপ্তাহে করোনার কারণে বড় ধাক্কা খেতে হয়। টুর্নামেন্ট চলাকালে পিএসএলে খেলা কয়েকজন ক্রিকেটারের দেহে ছোঁয়াচে এই ভাইরাসের উপস্থিতি মেলে। ফলে তড়িঘড়ি করে টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দেয় পিসিবি।
