টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে অনিশ্চিত উইলিয়ামসন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগামী ১৮ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি হবে, ভারত বনাম নিউজিল্যান্ড। তবে তার আগে দুঃসংবাদ বড় করলো ব্ল্যাক ক্যাপ শিবিরে। কনুইয়ে চোট পেয়েছেন কিউই ক্রিকেটার কেন উইলিয়ামসন। তাই ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে এখন পর্যন্ত অনিশ্চিত তিনি।

এর আগে লর্ডসে প্রথম টেস্ট খেলার সময় হাতের কনুইয়ে চোট পান তিনি। দ্বিতীয় টেস্ট খেলবেন কি না সেই বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার ম্যাচের আগে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।

চলতি বছরের শুরু থেকেই, এককেরপর এক চোট সমস্যায় ভুগছেন উইলিয়ামসন। যে কারণে তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলের প্রথম তিনটি ম্যাচেও খেলতে পারেননি। তবে, আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় কিছু দিনের বিশ্রাম পেয়েছিলেন উইলিয়ামসন। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পরেই তার চোট নিয়ে ফের সমস্যা দেখা দিয়েছে। শুধু উইলিয়ামসন নয় চোট রয়েছে কিউই স্পিনার মিচেল স্যান্টনারেরও। দ্বিতীয় টেস্টে নিশ্চিতভাবেই তাকে পাচ্ছে না নিউজিল্যান্ড। তাই ভারতের বিরুদ্ধে ফাইনালে নামার আগে চিন্তার ভাঁজ কিউই শিবিরে।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড একাদশে ফিরতে পারেন ট্রেন্ট বোল্ট। টুইট করে এমনটাই জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। উইলিয়ামসন না খেললে তার জায়গা নিতে পারেন উইল ইয়ং বা রচিন রবীন্দ্র। আর অধিনায়ক হিসেবে দেখা যাবে টম লাথামকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »