তিনটি দল গঠন করতে সক্ষম না বাংলাদেশ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সফরকে সামনে রেখে সিনিয়র ক্রিকেটারদের ছুটি তকমা লেগে আছে।মুশফিকুর রহিম টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না- এমন সংবাদ মিডিয়ায় গুরুপাক খাচ্ছে। তবে, বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, এখনো কোনো ক্রিকেটার অফিসিয়ালি ছুটির আবেদন করেননি।

করোনা ভাইরাসের এই সময়য়ে কোনো সফরে করলে আগে হোটেলবন্দী হতে হয় ক্রিকেটারদের। জিম্বাবুয়েতে করোনা পরিস্থিতি এতটা বয়াবহও হয়নি তাই সেখানে ক্রিকেটারদের কোয়ারেন্টিন যত সময় কমানো যায় সেই চেষ্টা করবে বিসিবি জানিয়েছেন জালাল ইউনুস।

তিনি আরও বলেন, কোয়ারেন্টাইন আমি যেটা জানি ১৪ দিনের না, কম হওয়ার কথা। আমরা চেষ্টা করছি যত কম সময় দলকে কোয়ারেন্টিনে রাখা যায় এবং তারা যেন শীঘ্রই অনুশীলনে নামতে পারে এই ব্যবস্থা করার। কারণ জিম্বাবুয়ে অন্যান্য দেশের চেয়ে ভালো অবস্থায় আছে।’

খেলোয়াড়দের ছুটি প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ছুটি দিতে তাদের কোনো সমস্যা নেই। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন অনেক আগেই সে কথা জানিয়ে দিয়েছেন, সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

‘২০২১ সালে আমাদের বেশ অনেকটি খেলা আছে। যদি কোনো ক্রিকেটার ছুটি নিতে চায়, তাহলে ওরা বলতেই পারে। কে কে ছুটি চাচ্ছে, সেটা এখনো নিশ্চিত না। গণমাধ্যমে কিছু নামও দেখেছি কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে কারো কাছে থেকে জানতে পারিনি। কেউ এখনো আমাদের বলেনি যে আমি এই সিরিজ খেলব, বা ওই সিরিজে থাকব না কিংবা টি-টোয়েন্টিতে খেলব। যদি কেউ বলতে চায় বলতে পারে, এটা মাননীয় সভাপতিও আগে বলেছিল। তারা বোর্ডের কাছে বললেই দেখা যাবে।’

তবে বেশির ভাগ সিনিয়র ক্রিকেটাররা ছুটিতে গেলে বিপদে পড়তে হবে দলকে- এই কথাও অস্বীকার করার উপায় নেই। জালাল ইউনুসও সরাসরি বলেছেন, বেশির ভাগ ক্রিকেটারদের ছুটি দিয়ে ভিন্ন ভিন্ন দল গঠনের মতো পরিস্থিতিতে বাংলাদেশ নেই। এমনটা হলে, আপনার অনেক রিভার্জ খেলোয়াড় থাকতে হবে। এখন পর্যন্ত তিন সংস্করণে তিনটি দল গঠন করে খেলার মতো খেলোয়াড় কী আছে আমাদের? আমাদের এখনো ওইভাবে খেলোয়াড় তৈরি হয়নি। কয়েক জন খেলোয়াড় আছে যাদের এখনো দলে খুব প্রয়োজন আছে। এরপরে আবার একজনকে সব জায়গায় সব ম্যাচ খেলালে তার চোটে পড়ার সম্ভাবনা থাকে। ওইদিকেও খেয়াল রাখতে হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »