মুশফিক-মোসাদ্দেকের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় আবাহনীর-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে, নিজেদের ৫ম ম্যাচে গাজী গ্রুপ ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে মুশফিক রহিমের আবাহনী লিমিটেড। ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মুশফিকের সঙ্গে অর্ধশতক হাঁকান অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও।

সৌম্য সরকারের ৬৭ রানের ভর করে নির্ধারিত ২০ ওভারে আবাহনীকে ১৫১ রানের টার্গেট দেয় গাজী গ্রুপ। গাজী গ্রুপের ওপেনিং জুটি থেকে বড় কোন আসেনি। দলীয় ২২ রানে প্রথম উইকেট হারায় দলটি। গাজী গ্রুপকে প্রথম উইকেট এনে দেন শেখ মেহেদী। ৭ বলে ১০ রান করেই মাহেদীর বলে আউট হয়ে সাজঘরে ফেরেন নাঈম।

গত ম্যাচে রান তুললেও এই ম্যাচে ব্যাট হাতে ব্যার্থ নাজমুল হোসেন শান্ত। সঞ্জিত শাহার বলে ৭ বলে ৫ রান করেই সাজঘরে ফিরেন তিনিও। শান্তর বিদায়ের পর সাজঘরে ফিরেন আরেক ওপেনার মুনিম শাহরিয়ারও। ৩৩ বলে ২৮ রান নাসুমের বলে আউট হন তিনি।

৪৮ রানে তিন উইকেট পড়লে সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন দলীয় অধিনায়ক মুশফিক ও মোসাদ্দেক। তবে মোসাদ্দেক একপাশ থেকে ধরে খেললেও অন্যপাশ থেকে রান তুলেন মুশফিক। নিয়মিত স্ট্রাইট রোটেট করে ওভার প্রতি রান রেটের দূরত্ব কমিয়ে আনেন তিনি। মুশফিকের পর হাত খুলে খেলেন মোসাদ্দেকও।

দুই ব্যাটসম্যান যখন দায়িত্বশীল ব্যাটিং করছিলেন ঠিক তখন উইকেটের সন্ধানে ছিল গাজী গ্রুপ। মুশফিক-মোসাদ্দেকের ব্যাটে ধীরে ধীরে জয়ের দিকেও এগিয়ে যেতে থাকে আবাহনী লিমিটেড। শেষদিকে ব্যাটিং তাণ্ডব চালান মোসাদ্দেক। ২৮ বলেই তুলে নেন ফিফটি। ১৮তম ওভারের শেষ বলে চার মেরে নিজের ফিফটির সঙ্গে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন মুশফিক। এই দুই ব্যাটসম্যান মিলে গড়েন ১০৫ রানের জুটি।

সংক্ষিপ্ত স্কোরঃ

সংক্ষিপ্ত স্কোরঃ

গাজী গ্রুপ ১৫০/৮ (ওভার ২০)

সৌম্য ৬৭, মেহেদী ৪৩

আমিনুল ২/১৯ (৪),শহিদুল ৪/৪১ (৪)

আবাহনী লিমিটেড ১৫৩/৩ (ওভার ১৮ )

মুশফিক ৫৩*, মোসাদ্দেক ৫০*

মেহেদী ১/১২(৩), নাসুম ১/৩২(৪)

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »