নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি মাসে ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সিরিজটি হবে, ইংল্যান্ডর মাটিতে। বাংলাদেশ সফর শেষে ঠিক একইভাবে তরুণদের উপরই নির্ভর করে দল ঘোষণা করে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তবে, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত দলে ফিরেছেন পেসার নুয়ান প্রদীপ।
কেন্দ্রীয় চুক্তি নিয়ে এখনও বোর্ডের সঙ্গে সমযোতা হয়নি কুশল পেরেরাদের। নতুন চুক্তিপত্র অনুযায়ী বেতন কমেছে সিনিয়র ক্রিকেটারদের। পাশাপাশি বেতন কমেছে বাকিদেরও। মূলত, বর্তমানে পারফরম্যান্স ভিত্তিক বেতন পদ্ধতি গঠনে এগিয়ে বোর্ড। তবে এই নিয়ে ক্রিকেটারদের সঙ্গে ঝামেলা না কাটলেও ইংল্যান্ড সফরে যেতে রাজি হয়েছে সফরকারী ক্রিকেটাররা। তাই এই সফরের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। বাংলাদেশ সফরের মতো এই সফরেও নেই কোন সিনিয়র অভিজ্ঞ ক্রিকেটার। সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই ইংল্যান্ড সফর করবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। মূলত, ভবিষ্যতের কথা মাথায় রেখেই সিনিয়রবিহীন দল গঠনের পথে হেঁটেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
দলে সিনিয়র ক্রিকেটার না থাকলেও, ফিরেছেন পেসার নুয়ান প্রদীপ। এছাড়াও স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটারদের মধ্যে অধিকাংশ ক্রিকেটারই বাংলাদেশ সফরের দলেই ছিলেন। এই সফরেও শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দিবেন কুশল পেরেরা।
উল্লেখ্য, ৯ জুন ইংল্যান্ডে পাড়ি দেওয়ার কথা রয়েছেন শ্রীলঙ্কার। ইংল্যান্ড পৌঁছে মূল লড়াইয়ের আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে ক্রিকেটাররা। তারপরই ২৩ জুন থেকে শুরু হবে দুই দলের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ।
শ্রীলঙ্কার ২৪ সদস্যের দলঃ
কুশল পেরেরা-(অধিনায়ক), কুশল মেন্ডিস, আভিশকা ফার্নাদো, দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, নিরোশান ডিকভেলা, ধনঞ্জয়া ডি সিলভা, ওশাদা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রামেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, ধনঞ্জয়া লাকশান, ইশান জয়ারত্নে, দুশমন্থ চামিরা, ইসুরু উদানা, আসিথা ফার্নান্দো, নুয়ান প্রদীপ, বিনুরা ফার্নান্দো, শিরান ফার্নান্দো, লাকশান সান্দাকান, আকিলা ধনঞ্জয়া, প্রবীন জয়াবিক্রমা
