জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে চান না মুশফিক-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী মাসের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজে একটি টেস্ট তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে টাইগারদের। তবে আসন্ন এই সফরে টি-টোয়েন্টি ফরম্যাট না খেলার জন্য আবেদন করেছেন মুশফিকুর রহিম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে এ বিষয় জানিয়েছেন মুশফিক। আর ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রধান নির্বাচক।

মিনহাজুল আবেদিন বলেন,”মুশফিক আজ আমাকে ফোন করে জানিয়েছে যে সে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে চায় না। আমরা ওর সিদ্ধান্তকে সম্মান জানাই তবে আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »