নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডে এসে নিজেদের ৩য় জয় পেয়েছে প্রাইম ব্যাংক।
অন্যদিকে হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা পারটেক্স স্পোর্টিং ক্লাবের এটি চতুর্থ হার।
তামিম-মিথুনের দায়িত্বশীল ব্যাটিং ও রুবেল হোসেনের অপ্রতিরোধ্য বোলিংয়ের কল্যানে
পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক।
বিকেএসপিতে টসে জিতে আগে ব্যাট করতে নেমে তামিম-মিথুন ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৭ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় প্রাইম ব্যাংক। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭* আসে মিথুনের ব্যাট থেকে, এছাড়া অর্ধশতক থেকে মাত্র ৩ রানের দুরত্বে আউট হয়ে ৪৭ রান করে প্যাভিলিয়নে ফিরেন তামিম।
১৬৮ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে রুবেল হোসেন ও নাঈম হাসানের বোলিং তোপে শুরু থেকেই দিশেহারা হয়ে পড়ে পারটেক্স এর ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ১৭.২ ওভারে ৯৫ রান তুলতেই গুটিয়ে যায় দলটি। বল হাতে বিধ্বংসী রুবেলের শিকার ৪ উইকেট, এছাড়া স্পিনার নাইম হাসানের ঝুলিতে ঢুকে ২টি উইকেট।
ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতায় শেষ অব্দী ৭২ রানের বিশাল ব্যবধানে হারে পারটেক্স স্পোর্টিং ক্লাব।
