তিন জয়ের পর হারের স্বাদ পেল আবাহনী-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল)টানা তিন জয়ের পর প্রথম পরাজয়ের স্বাদ পেল আবাহনী লিমিটেড। খেলাঘর সমাজকল্যান সমিতির বিপক্ষে ৮ রানে হারল আবাহনী।

ঢাকা প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দল আবাহনী। একঝাঁক জাতীয় দলের তারকা নিয়ে গড় এই দলটি দাপট দেখাচ্ছেন আসর জুড়েই। আসরের প্রথম তিন ম্যাচে প্রতিপক্ষের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছিল মুশফিক, শান্ত, নাঈম শেখ, মোসাদ্দেক, আফিফদের নিয়ে গড়া আবাহনী। নিজেদের চতুর্থ ম্যাচে এসে খর্বশক্তির খেলাঘরের বিপক্ষে হোঁচট খেল দলটি।

 

একদিন বিরতি দিয়ে আবারো মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগ। আসরের ১৯ তম ম্যাচে বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির দেওয়া ১৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই তৃতীয় বলেই ওপেনার মুনিম শাহারিয়ার ০(৩) উইকেট হারিয়ে বিপদে পড়ে আবাহনী লিমিটেড। তারপর তৃতীয় ওভারের শেষ বলে দলীয় ১২ রানে মুশফিকের বিদায়ে ৮(৫) আবাহনীর চাপ আরও বারে।

তৃতীয় উইকেটে ৮৫ রানের জুটি গঠে বিপর্যয় সামাল দেন নাজমুল হোসেন শান্ত এবং নাঈম শেখ। ১২.৫ বলে দলীয় ৯৭ রানের সময় ফিরে যান নাজমুল হোসেন শান্ত। ফেরার আগে ৩৩ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৯ রানের ঝলমলে ইনিংস খেলেন শান্ত। তাঁদের এই জুটি ভাঙেন রাফসান। তারপর বেশিখন টিকেন নি ওপেনার নাঈম শেখও। দলীয় ১১৩ রানের মাথায় ৪২ বলে ৪৯ রান করে আউট হন নাঈম।

শেষ পাঁচ ওভারে আবাহনীর প্রয়োজন ছিল ৪৮ রান। কিন্তু মোসাদ্দেক এবং আফিফ হোসেনের ধীরগতির ব্যাটিংয়ে এই রান কঠিন হয়ে যায়। শেষ দিকে প্রত্যাশিত ব্যাটিং করতে না পারায় হারের তিক্ত স্বাদ পেতে হলো আবাহনীর ১৮ বলে ২২* রান করেন আফিফ হোসেন এবং ১৯ বলে ২১* রান করেছেন মোসাদ্দেক হোসেন। । ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রানে থেমেছে আবাহনীর ইনিংস। বল হাতে খেলাঘরের হয়ে ৩ ওভারে ২৩ রানে ২ উইকেট নেন রনি চৌধুরী, ৪ ওভারে ৩২ রানে ২ উইকেট নেন খালেদ আহমেদ।

 

এর আগে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন খেলাঘর সমাজ কল্যাণ সমিতির অধিনায়ক জহুরুল ইসলাম। ব্যাট করতে নেমে ইমতিয়াজ হোসেনের ৪৬ বলে ৬৬ রান এবং মেহেদী হাসান মিরাজের ২৫ বলে ৩৩, রাফসান আল মাহমুদ ১২ বলে ১৮ এবং সালমান হোসেনের ৯ বলে ১৩ রানের বদৌলতে স্কোরবোর্ডে ১৬৪ রানের পুঁজি দাঁড় করায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। আবাহনীর হয়ে বল হাতে ৪ ওভারে ২৫ রানে ২ উইকেট নেন আরাফাত সানি।৩ ওভারে ২৪ রানে ২ উইকেট নেন মোসাদ্দেক হোসেন।

সংক্ষিপ্ত স্কোর :

খেলাঘর ১৬৪/৬ (২০ ওভার)

ইমতিয়াজ ৬৬, মিরাজ ৩৩, রাফসান ১৮, সালমান ১৪. বল হাতে সৈকত ২/২৪, সানি ২/২৫, সাকিব ১/৩৩, সাইফুদ্দিন ১/২৭.

আবাহনী ১৫৬/৫ (২০ ওভার)

শান্ত ৪৯, নাঈম শেখ ৪৯, আফিফ ২২, মোসাদ্দেক ২১। বল হাতে রনি ২/২৩, খালেদ ২/৩২, রাফসান ১/৫,

ফলাফল ঃ খেলাঘর সমাজকল্যাণ সমিতি ৮ রানে জয়ী/ ম্যাচ সেরা ইমতিয়াজ আহমেদ।

নিউজক্রিকেট/ রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »