সফল হওয়ার জন্য সিক্সপ্যাক লাগে না- ডু প্লেসি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য পাকিস্তান টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আজম খান। তবে জাতীয় দলে ডাক পাওয়ার আগে প্রায় ৩০ কেজি ওজন কমিয়েছেন এই ব্যাটসম্যান। ফিটনেস না থাকলেও বড় শট খেলার সামর্থ্যের কারণেই তিনি ডাক পেয়েছেন পাকিস্তান দলে।

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি রবিবার(৬ জুন) জানিয়েছেন সাফল্যের জন্য সিক্সপ্যাকের দরকার হয় না। কোয়েটা গ্লাডিয়েটর্সের সতীর্থ আজমের ‘বিগ হিটিংয়ের’ প্রশংসাও করেছেন তিনি।

এই আসর খেলতে ইতোমধ্যে আরব আমিরাতে পৌঁছে গেছেন ডু প্লেসি। সেখানেই এক সম্মেলনে আজমকে নিয়ে কথা বলেছেন এই প্রোটিয়া সাবেক অধিনায়ক।

এ প্রসঙ্গে ডু প্লেসি বলেন,”সাফল্য পেতে সিক্স প্যাকের দরকার হয় না। আজম খান একজন ভাল হিটার। আমি তার সঙ্গে মাত্র দুটি ম্যাচ খেলেছি বলে তাকে কাছ থেকে খুব বেশি দেখার সু্যোগ হয়নি। প্রতিযোগিতার শেষের দিকে হয়তো সে একটি ফিফটি পেয়েছিল। তবে আমি মনে করি সে ভীষণ শক্তিশালী এবং আক্রমণাত্মক একজন ক্রিকেটার। টুর্নামেন্টের এই শেষ পর্বে কেমন করবে সেটাই এখন দেখার বিষয়।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »