নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অবশেষে করোনা মুক্ত হলেন জাতীয়দলের ক্রিকেটার ইমরুল কায়েস। গতকাল রবিবার শেষবারের মত করোনা পরীক্ষা করলে, তাত নেগেটিভ ফলাফল আসে। এ বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।
ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসর (ডিপিএল) শুরু হওয়ার আগে নিয়মঅনুযায়ী ক্রিকেটারদের করোনা পরীক্ষা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে একাদিক ক্রিকেটারের পাশাপাশি পজিটিভ হন, জাতীয়দলের এই ক্রিকেটার।
প্রথম ধাপে পজিটিভ হলেও পরের ধাপে নেগেটিভ প্রমাণিত হন বাঁহাতি এই ব্যাটসম্যান। ২৯ মে আরও কয়েকবার করোনা পরীক্ষা করেছিলেন ইমরুল। যেখানে ৪ বারের মধ্যে তিনবার পজিটিভ আসেন তিনি।
ফলে ডিপিএলের প্রথম তিন রাউন্ডেখেলা হয়নি ইমরুলের। ডিপিএলের এবারের আসরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন ইমরুল। তাকে ছাড়া দলটির পারফরম্যান্সও গড়পড়তা।
ইতোমধ্যে তিন ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে শেখ জামাল। বাকি দুই ম্যাচেই হার দেখেছে দলটি। ইমরুল ফিরলে দলটির টপ অর্ডার আরও বেশি শক্তিশালী হবে।
