নিউজিল্যান্ডকে ভারতের হারানো উচিত – যুবরাজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সাম্প্রতিক সময়ে ভারত এবং নিউজিল্যান্ড দুই দলই তাদের জায়গা থেকে সেরাটা দিয়ে ইতিমধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে। তবে শেষ হাসি কে হাসবে সেটাই দেখার বিষয়। যদিও কন্ডিশন বিবেচনায় এগিয়ে থাকবে কিউইরা। আর সেটা মনে করেন সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংও। তিনি মনে করেন ভারত শক্তিশালী হলেও ইংলিশদের মাটিতে নিউজিল্যান্ড ফেবারিট।

এ প্রসঙ্গে যুবরাজ বলেন, ‘আমি মনে করি আমাদের ব্যাটিং খুবই শক্তিশালী। আর বোলিংয়ে দুইটি দলই সমান। কিন্তু আইপিএল খেলার কারণে ভারতের ক্রিকেটারদের টেস্ট মেজাজের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা কঠিন হবে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার ভালো উপায় হলো সেখানে আরও বেশি সময় কাটানো। সরাসরি টেস্ট ম্যাচ খেলাটা ভারতের জন্য সহজ নয়। নিউজিল্যান্ড কিছুটা বাড়তি সুবিধা পাবে।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিতের পর অনেকটা সময় খেলার বাইরে আছে ভারতীয়রা। অপরদিকে, ইংল্যান্ডের মাটিতে ২ ম্যাচ টেস্ট সিরিজ খেলছে কিউইরা। সব মিলিয়ে প্রস্তুতিতেও এগিয়ে থাকছে নিউজিল্যান্ড। যার কারণে তারা কিছুটা বাড়তি সুবিধা পাবেন বলেও মনে করেন যুবরাজ।

অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ সিরিজে দূর্দান্ত পারফরম্যান্স করেছে ভারত। সবমিলিয়ে তারা বেশ আআত্মবিশ্বাসী থাকবে এমনটাই ভাবেন যুবরাজ।

যুবরাজ বলেন, ‘টেস্ট ক্রিকেটকে পরবর্তী ধাপে নিয়ে যেতে এটা দারুণ একটি চিন্তা-ভাবনা। আমি মনে করি যে, ভারত খুবই শক্তিশালী দল কারণ তারা ঘরের চেয়ে বাইরে ভালো পারফর্ম করছে। তাদের এই বিশ্বাসটা রয়েছে যে তারা যেকোন জায়গায় জিততে পারে।’

তিনি আরও বলেন, ‘কিন্তু ইংল্যান্ডের কন্ডিশন একেবারে ভিন্ন, তারপর আর ডিউক বলে খেলা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে খেলোয়াড়দের কিছুটা সময় নেয়া দরকার ছিল। আমি আমার দলকে সমর্থন করছি। নিউজিল্যান্ডকে ভারতের উচিত হারানো।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »