কোহলি ও সরফরাজের অধিনায়কত্বে মিল খুজে পান ডু প্লেসি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অধিনায়কের কথা আসলে বিরাট কোহলির সবার উপরের দিকেই আসবে। তবে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের সাথে কোহলির অধিনায়কত্বের মিল পান তিনি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্লাডিয়েটর্সে সরফরাজ আহমেদের অধিনায়কত্বে খেলেন ফাফ। অপরদিকে, আইপিএলে চেন্নাই সুপার কিংসে ধোনির অধীনে খেলেন ফাফ!

তাই দুই অধিনায়ককেই বেশ কাছ থেকে পরখ করে দেখার সুযোগ হয়েছে সাবেক এই প্রোটিয়া অধিনায়কের৷ তিনি মনে করেন দুই অধিনায়কই প্রায় সমানে সমান। তিনি বলেন,‘সরফরাজ ও ধোনি বেশ আলাদা। ধোনি শান্ত ও চুপচাপ স্বভাবের। মাঠে সে সহজাত মানসিকতা থেকে সবকিছু করে থাকে। কিন্তু সরফরাজ তার চেয়ে আলাদা। সে সবসময় খেলোয়াড়দের সাথে কথা বলা আর বোলারদের সাথে কথা বলে। এই দিক থেকে বিচারে সরফরাজের নেতৃত্বের ধরন প্রায় বিরাট কোহলির মতো। সরফরয়াজ অধিনায়কত্ব করতে ভালোবাসে এবং সেটা মাঠে তা দেখিয়েও থাকে।’

পিএসএলে পাকিস্তানের গতিময় পেসারদের নিয়ে নিজের মুগ্ধতার কথাও অকপটে স্বীকার করেছেন ডু প্লেসি। তিনি জানান,‘পিএসএলের মান খুবই ভালো। এ টুর্নামেন্টে আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে ফাস্ট বোলাররা। দক্ষিণ আফ্রিকায় পেসারদের মোকাবেলা করেই বেড়ে উঠেছি। পিএসএলে এসে সবচেয়ে অবাক হয়েছি ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করা বোলারদের সংখ্যা দেখে। আমার মতে, পিএসএলের সেরা দিক এই ফাস্ট বোলারদের বিষয়টিই।’

বিরাটের পুরো ক্যারিয়ারে খুব একটা বিতর্ক না থাকলেও রয়েছে অঢেল সফলতা। বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানও তিনি। অপরদিকে অধিনায়ক হিসেবে সরফরাজের সফলতা ব্যর্থতা দুটোকে ছাপিতে রয়েছে তার ফিটনেস এবং খাদ্য নিয়ে প্রচুর বিতর্ক। তবে ধোনির পাশাপাশি সরফরাজেরও প্রশংসা করেছেন ফাফ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »