আমিরকে দলে ফেরাতে সব আয়োজন করছে পিসিবি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ক্রিকেট কিংবা ক্রিকেটের বাইরে নিয়মিত খবরের মূল লাইন হয়ে উঠেছেন পাকিস্তান জাতীয়দলের বা হাতি পেসার মোহাম্মদ আমির। সব শেষ আলোচনায় এসেছিলেন, নিজের ক্রিকেট ক্যারিয়ারের অবসর নিয়ে। মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘটনা দিয়ে চমকে দিয়েছিলেন তিনি। পাকিস্তান দলের দুইজন কোচ ও সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনিস ও মিসবাহ উল হকের সাথে মনমালিন্য থাকায় এমন সিদ্ধান্ত জানিয়েছিলেন বলে জানা যায়।

অবসর ঘোষনার পর থেকেই ক্রিকেটের বাহিরে থেকেও নিয়মিত খবরের শিরোনামে আসছেন এই পেসার। কিছুদিন আগে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেছিলেন, তিনি নিজে আমিরের সাথে কথা বলবেন। এবার আমিরকে ফেরানোর ব্যাপারে কথা বলল পিসিবিও। এ বিষয়ে পিসিবি প্রধান নির্বাহী বলেন, আমির এখনো তাদের দলের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তাই তাকে দলে ফেরানোর ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করবে পিসিবি। ইতোমধ্যে ওয়াসিমের সাথে দেখা করে নিজের সকল অভিযোগের কথা অকপটে জানিয়েছেনও আমির। তবে এই ক্রিকেটার যেভাবে ফিরতে চাচ্ছেন সেটা পছন্দ হয়নি ওয়াসিমের। তিনি চান আগে কোচদের সাথে আমিরের ঝামেলা মিটিয়ে ফেলতে।

সাবেক ক্রিকেটার ওয়াসিম বলেন, ‘আমি একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, একজন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে আমির যেভাবে দলে ফেরার চেষ্টা করছে, সেটা মোটেও ঠিক না। আমি মনে করি, আমির আমাদের জন্য এখনো খুবই মূল্যবান একজন খেলোয়াড়। কোচের সাথে ওর ঝামেলা মিটিয়ে ওকে দলে ফেরানোর চেষ্টা করব আমরা।’

এর আগে আমিরকে দলে ফেরানোর ব্যাপারে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, ‘অবসর প্রসঙ্গে এখনো আমিরের সাথে আমার কথা হয়নি। কিন্তু সুযোগ হলেই তার সমস্যা নিয়ে কথা বলব। সে বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি বোলার এবং আমি তাকে খুবই পছন্দ করি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »