নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচক হিসেবে যুক্ত হন কিংবদন্তি সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। এই বোলার বোর্ডে যোগ দেওয়ার আগ পর্যন্ত খেলেছেন প্রতিযোগিতামূলক সকল ক্রিকেট। অবসরের সময় তাই বেশ আবেগ গ্রাস করেছিল রাজ্জাককে।
বর্তমানে নির্বাচকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাজ্জাক। যে কারণে খেলোয়াড়ি জীবন নিয়ে আক্ষেপ করে গণমাধ্যমের কণ্ঠে এমন কথাই ব্যক্ত করলেন দেশের স্বনামধন্য এই ক্রিকেট ব্যক্তিত্ব। বর্তমানে ডিপিএলের সাবেক সতীর্থদের খেলতে দেখে মন খারাপ হয় না তার, যা ছিল নতুন জীবনের শুরুর দিকে।
রাজ্জাক বলেন,”সত্যি কথা বলতে শুরুর দিকে একটু খারাপ লাগত। এরপর বেশ ব্যস্ত হয়ে গেছি। যেহেতু আমার ওপর বেশ বড় একটা দায়িত্ব। আমি চাই ভালো মত দেখে বিচার করতে। ভালোভাবে দেখে বিচার করতে গেলে প্রচুর ব্যস্ত থাকতে হয়। এমনকি দিনে খেলা দেখার পর রাতেও আমাকে কাজ করতে হয় এসব নিয়ে। সব মিলিয়ে এই কাজে ব্যস্ত হয়ে গেছি।’’
রাজ্জাক তাই বিশ্বাস করেন, নতুন ভূমিকায় নিজেকে পুরোপুরি অভিযোজিত করতে পেরেছেন তিনি।
রাজ্জাক বলেন,’‘আমার মনে হয়ে মানিয়ে নিয়েছি। …মানুষ তো! কখনও কখনও একটু আবেগ আসেই। বিভিন্ন রকম স্মৃতি মনে পড়ে। কিছু পরিস্থিতিতে মনে হয় আমি থাকলে এভাবে খেলতে পারতাম।”
