নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বছরের নতুন সূচি অনুযায়ী আগামী ৯ জুন থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বসতে যাচ্ছে স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৬ষ্ঠ আসর। এই আসরে লাহোর ক্যালান্দাসের হয়ে খেলতে এখন আমিরাতে অবস্থান করছেন আফগানের লেগ স্পিনার রশিদ খান।
তবে রশিদ খানের সামনে ইংল্যান্ডের কাউন্ট্রিতে খেলার সুযোগ থাকলেও পিএসএলেই খেলবেন তিনি। রশিদ ছাড়াও তার স্বদেশী কয়েক তরুণ ক্রিকেটার খেলবেন এবারের আসরে। তরুণদের নিজেদের প্রমাণের জন্য দারুণ সুযোগ হিসেবে দেখছেন এই তারকা স্পিনার।
পিএসএলে খেলার সিদ্ধান্তে রশিদ বলেন,’‘দুর্ভাগ্যক্রমে, আমি পিএসএলে মাত্র দুটি ম্যাচ খেলেছিলাম এবং জাতীয় দলে খেলার জন্য চলে যেতে হয়েছিল। এখন আমার ইংল্যান্ডে ফিরে যাওয়ার সুযোগ ছিল এবং এখানে সাসেক্সকে তাদের সহায়তা এবং বোঝার জন্য অবশ্যই প্রশংসা করতে হবে।’’
ভার্চুয়াল প্রেস মিটে তিনি আরও বলেন,’‘দুটোর মধ্য থেকে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল, কাউন্টিতে পাঁচটি ম্যাচ না খেলা অথবা পিএসএলের মতো একটি টুর্নামেন্ট পুরো না খেলা, তবে এটি(পিএসএল খেলা) ভাল সিদ্ধান্ত বলে মনে হয়েছিল, বিশেষত ভক্তরা চেয়েছিলেন যে আমি পিএসএলে খেলি।’’
