নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মুস্তাফিজের দূর্দান্ত ফাইফরের পরেও সাকিব-তাসকিনের বোলিং নৈপুণ্যে ২৭ রানে হেরেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সাকিব-তামিমের মুখোমুখি লড়াইয়ে শেষ হাসিটা সাকিবই হেসেছে যদিও ব্যাট হাতে আবারো ব্যর্থ ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে তার বোলিং দাপুটে এবারের আসরে টানা তিন জয় পেলো মোহামেডান।
অবশ্য সাকিবের টানা জয়ের দিনে প্রথম হারের মুখ দেখলো তামিমের প্রাইম ব্যাংক। টসে জিতে ব্যাটিংয়ে নেমে পারভেজ ইমনের দূর্দান্ত হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রান সংগ্রহ করে মোহামেডান। ৪ ছক্কা ও ৩ চারে ইমনের ফিফটি ছাড়া সাকিব করেন ১৫ বলে ২০ রান। প্রাইম ব্যাংকের পক্ষে মাত্র ২২ রানে ৫ উইকেট শিকার করেন মুস্তাফিজ।
১৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মিথুনের ১৮ বলে ২৫, তামিমের ধীরগতির ২০ আর নাইমের ১৯ রান ছাড়া সাকিব-তাসকিনদের সামনে তামিমবাহিনী ছিলেন আসা যাওয়ার মিছিলে! শেষ পর্যন্ত রাহি-তাসকিন, সাকিবদের বোলিং দাপুটে ১২৩ রানেই গুড়িয়ে যায় তামিমের প্রাইম ব্যাংক। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রাহি, ১৫ রানে তাসকিন তিনটি আর ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন সাকিব।
সংক্ষিপ্ত স্কোর:
মোহামেডান: ১৫০/৮ (ওভার ২০) (ইমন ৫০, সাকিব ২০, শামসুর ৩৩, মুস্তাফিজ ৫/২২, নাহিদুল ১/১৬)
প্রাইম ব্যাংক: ১২৩/১০ (ওভার ১৯.৩) (মিঠুন ২৫, তামিম ২০, নাইম ১৯*, তাসকিন ৩/১৫) রাহি ৩/৩৩, সাকিব ২/১৬)
