ডিপিএলে মুস্তাফিজের ৫ উইকেট-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল) এর চলতি আসরে প্রথম বোলার হিসাবে ৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি।

নিজের করা প্রথম ২ ওভারে ১৩ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন মোস্তাফিজ। দ্বিতীয় স্পেলে ফিরে দলীয় ১৮ তম ওভরে সাকিব আল হাসান, শুভাগত হোম এবং জিয়াউর রহমান এর উইকেট তুলে নেন ফিজ। নিজের করা শেষ ওভারে ফের জোড়া আঘাত হানেন তিনি। এই ওভারে আবু হায়দার রনি এবং তাসকিন আহমেদকে ফিরিয়ে ৫ উইকেট পূরন করেন তিনি।

বাংলাদেশ ক্রিকেটের সেরা আবিষ্কার। একবার নয় দুবার নয়, অসংখ্য বার নিজের জাত চিনিয়েছেন ফিজ। দ্য কাটার মাস্টার নিজের দিনে প্রতিপক্ষের পরীক্ষা নিবেন না তা কি করে হয়। আজ পরীক্ষা নিলেন মোহামেডান এর ব্যাটসম্যানদের।

স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে ক্যারিয়ারে দ্বিতীয় বারের মতো ৫ উইকেট শিকার করছেন ফিজ। এর আগে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

ফিজের দূর্দান্ত বোলিংয়ের পর নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫০ রান করতে পেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৫০ রান করেছেন পারভেজ হোসেন ইমন। ৩ চার ও ৪ ছক্কায় সাজিয়েছেন তার ঝলমলে ইনিংসটি। ৩৩ বলে ৩৪ রান করেছেন সামসুর রহমান, এবং ১৫ বলে ২০ রান করেছেন সাকিব আল হাসান। বল হাতে ২২ রানে ৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। এছাড়াও ১ উইকেট করে নিয়েছেন নাহিদুল ইসলাম, শরিফুল ইসলাম এবং অলক কাপালি।

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »