কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন সৌম্য সরকার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে চলেছে বা,হাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। ২০২০ মৌসুমে বিসিবি কেন্দ্রীয় চুক্তিতে সাদা বলের ক্যাটাগরিতে সর্বোচ্চ এ প্লাস ক্যাটাগরিতে ছিলেন সৌম্য সরকার। নতুন বছরে লাল বা সাদা বল কোনো ক্যাটাগরির জন্যই তার নাম সুপারিশ করা হয়নি।

ক্রিকেট মাঠে সময়টা খারাপ যাচ্ছে সৌম্য সরকারের জন্য। দীর্ঘ সময় ধরে ফর্মের সঙ্গে লড়ছেন সৌম্য। নিজের ব্যাটিং পজিশন হারিয়ে নিয়মিত ব্যাটিং করার সুযোগ মিলছে না তার। বাঁহাতি এই ওপেনারকে জাতীয় দলে এখন বিবেচনা করা হচ্ছে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে। সেই ভূমিকায়ও নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি। যার কারনে বর্তমান সময়ে একাদশেও অনিয়মিত হয়ে পরছেন তিনি।

নতুন বছরে ওয়ানডে ক্রিকেটে মোট ৬ ম্যাচ খেলেছেন সৌম্য। ৬ ম্যাচে ৪ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন তিনি। টি টোয়েন্টি ক্রিকেটে সুযোগ পেয়েছেন ৩ ম্যাচে। এর মাঝে একটা ৫১ রানের ইনিংস রয়েছে তার। লাল বলে ১ ম্যাচ সুযোগ পেয়ে ব্যর্থ ছিলেন তিনি।

শুধু জাতীয় দল নয় সৌম্য সরকার নিজেকে হারিয়ে খুঁজছেন ঘরোয়া ক্রিকেটেও। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপের হয়ে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ এই ওপেনার। পুরনো সৌম্যকে পাওয়া যাচ্ছে না ২২ গজের লড়াইয়ে। যার কারনে বিসিবির নতুন চুক্তিতে সৌম্য সরকারকে বিবেচনা করবেন না জাতীয় দলের নীতিনির্ধারকরা।

গত বছর কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশের সময় সৌম্যর নাম ছিল না। ২০১৯ সালে অসাধারণ পারফরম্যান্স করা সৌম্যকে না পেয়ে প্রশ্ন উঠে ক্রিকেট মহলে। পরে অবশ্য বিসিবি জানিয়েছিল, ‘ভুলবশত’ বাদ পড়েছে তার নামটি। তার নাম এড করে সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদের সাথে রাখা হয়। এবার অবশ্য আলোচনার ভিত্তিতেই তাকে বাদ দেওয়া হচ্ছে। জাতীয় দল নীতিনির্ধারণী সূত্র বিডিক্রিকটাইমকে এমনটিই জানিয়েছে।

সৌম্য সরকার বাদ পরলেন সুখবর পেতে চলেছেন পেসার তাসকিন আহমেদ। লাস্ট কয়েক বছর ধরেই চুক্তির বাইরে ছিলেন এই ডান হাতি পেসার। ইনজুরি এবং অফ ফর্ম কাটিয়ে দূর্দান্তভাবে কামব্যাক করা এই পেসার দুই বলের চুক্তিতেই জায়গা পাচ্ছেন। তাসকিনের সাথে চুক্তিতে ফিরতে চলছেন নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসানও। সাকিব থাকবেন তিন ফরম্যাটের চুক্তিতে থাকা তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সাথে। তবে মাহমুদউল্লাহ রিয়াদকে শুধু সাদা বলের চুক্তির জন্য বিবেচনা করা হচ্ছে।

অবশ্য সূত্র জানিয়েছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চাইলে লাল বলের চুক্তিতেও থাকবেন রিয়াদ। এর আগে রিয়াদকে টেস্ট দলের বাইরে রাখা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিসিবি সভাপতি।

সৌম্য বাদ পড়তে চললেও আরেক আলোচিত ক্রিকেটার লিটন দাসের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানা যায়নি। মুস্তাফিজুর রহমান জায়গা পাচ্ছেন শুধু সাদা বলে। তরুণদের মধ্যে সাদা বলের চুক্তিতে জায়গা পাবেন আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ। নাজমুল হোসেন শান্ত শুধু টেস্টের বিবেচনায় থাকছেন। একইভাবে আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেনরাও মুমিনুল হকের সাথে শুধু লাল বলের চুক্তিতে থাকবেন।

আগামী বোর্ড সভায় নীতিনির্ধারকদের পক্ষে এমনই খসড়া দাখিল করা হবে বিসিবির কাছে। বিসিবির গত বছরের কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী লাল বলের চুক্তি ছিল তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী ও এবাদত হোসেনের সাথে। সাদা বলের চুক্তি ছিল তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব ও নাইম শেখের সাথে।

নিউজক্রিকেট/ রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »