ওয়েস্ট ইন্ডিজের প্রথমিক স্কোয়াডে ১৯ বছরের তরুন

ডেস্ক রিপোর্ট »

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৭সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। এই দলে নতুন চমক জেডেন সিলেস। প্রথম বারের মতো জাতীয় দলের স্কোয়াডে ডাক পেলেন ১৯ বছর বয়সী ডানহাতি স্পিনার জেডেন সিলেস।

 

আগামি ১০ জুন সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ক্যারিবীয়রা। আর সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ১৮ জুন। এই দুই ম্যাচের জন্য আগামি সোমবার মূল স্কোয়াড ঘোষণা করবে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। মূল স্কোয়াডেও টিকে যেতে পারেন জেডেন সিলেস।

 

 

২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ এর হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন জেডেন সিলেস। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন তিনি। স্বীকৃত ক্রিকেটে এখন পর্যন্ত ১ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন সেলেস, বল হাতে নিয়েছেন ১ উইকেট। ৩ টি লিস্ট এ ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছেন এবং ৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন এই বাহাতি পেসার। এখন পর্যন্ত একটি মাত্র প্রথম শ্রেনির ম্যাচ খেললেও বল হাতে গতির ঝড় তুলে ক্যারিবীয় দলের নির্বাচকদের নজর কেড়েছেন সেলেস।

 

বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচেও। এই ম্যাচে তিনি সাজঘরে ফিরিয়েছেন শাই হোপ ও ড্যারেন ব্রাভোর মতো প্রতিষ্ঠিত দুই ব্যাটসম্যানকে।

 

 

এদিকে, ইনজুরির কারণে ক্যারিবীয় দল থেকে ছিটকে গেছেন চিমার হোল্ডার। প্রস্তুতির জন্য স্কোয়াডের সঙ্গে থাকবেন আরও চার পেসার। তারা হলেন কিয়ন হারডিং, প্রেস্টন ম্যাকসুয়েন, মারকুইনো মাইন্ডলি এবং নিয়াল স্মিথ।

 

আগামী ১০ জুন প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ক্যারিবীয়রা। আর সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ১৮ জুন। আগামি সোমবার মূল স্কোয়াড ঘোষণা করবে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। মূল স্কোয়াডেও টিকে যেতে পারেন জেডেন সিলেস।

 

ওয়েস্ট ইন্ডিজের প্রাথমিক স্কোয়াড-

 

ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, ড্যারেন ব্রাভো, রস্টোন চেজ, রাকিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, জাহমার হ্যামিল্টন, জেসন হোল্ডার, শাই হোপ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, কাইরন পাওয়েল, কেমার রোচ, জেডেন সিলেস এবং জোমেল ওয়ারিকান।

 

নিউজক্রিকেট/ রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »