নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আবাহনীর খেলা আর বৃষ্টি হবেনা, তা কিন্তু নয়। তারকা নির্ভর দলটি মাঠের প্রতিপক্ষের চেয়েও কঠিন প্রতিপক্ষ হয়তো দেশের বিরল আবহাওয়া। নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে কমে আসা ম্যাচে জয় পায় তারা। দ্বিতীয় ম্যাচেও কমেছে ওভার। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে শনিবারের ম্যাচ শুরুর আগে থেকেই বৃষ্টি। নির্ধারিত সময় তাই শুরু হয়নি খেলা।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে মাঠে নামার অপেক্ষা বেড়েই চলছে। তবে ম্যাচ বাতিলের শঙ্কাও বাড়ছে। আগের দুই ম্যাচ জিতে অবশ্য আবাহনী ছিল ফ্রন্টফুটে। পরিষ্কার ফেভারিট হওয়ায় তাই ম্যাচ বাতিল হলে ক্ষতিটাও তাদেরই।
আপাতত যতটুকু খবর, বেলা সোয়া চারটার মধ্যে ম্যাচ শুরু না হলে বাতিল ঘোষণা করা হবে। সেক্ষেত্রে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে দুদলকে। তবে আপাতত ম্যাচের অপেক্ষাতেই ব্রাদার্স-আবাহনী , তবে সেটা কতটুকু সম্ভব সেই প্রশ্নের উত্তর সময়ের কাছেই তোলা থাক।
