টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখা যাবে বুমরাহ-বোল্টের লড়াই

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে সামনে রেখে আলোচনার শেষ নেই। বর্তমান থেকে সাবেক ক্রিকেটাররাও এই ফাইনালকে ঘিরে অনেকেই মন্তব্য করেছেন। অবশ্য সবাই বিরাট কোহলি, কেন উইলিয়ামসনদের নিয়ে বললেও সাবেক অজি পেসার ব্রেট লি মনে করেন ফাইনালে যুদ্ধটা চলবে পেসারদের মধ্যে। সাবেক এই অজি পেসার মনে করেন মূল যুদ্ধটা হবে ট্রেন্ট বোল্ট এবং বুমরাহদের মধ্যে।

আসন্ন ১৮ই জুন থেকে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যেখানে লড়বে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই পরাশক্তি ভারত ও নিউজিল্যান্ড। ২২ জুন ফাইনাল শেষ হলেও বৃষ্টির কারণে ২৩ তারিখ রাখা হয়েছে রিজার্ভ ডে৷

সাবেক অজি পেসার ব্রেট লি মনে করছেন, কিউই এবং ভারতীয়দের মধ্যকার এই লড়াইয়ে মূল লড়াইটা হবে বোল্ট এবং বুমরাহর মধ্যে। কারণ হিসেবে অবশ্য দুজনই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে(আইপিএল) খেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এটাই জানিয়েছেন লি।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) দেয়া এক সাক্ষাৎকারে লি বলেন, ‘আমার মতে আসল লড়াইটা হবে বোল্ট এবং বুমরাহর মধ্যে। কারণ তারা একে অপরকে বেশ ভালোভাবে চেনে। এমনকি নিজেদের দুর্বলতা এবং শক্তিমত্তা সম্পর্কেও অবগত। তাই আমি মনে করি এই ধরণের প্রতিযোগিতা একটা ভারসাম্য আনবে দুই দলের মাঝে।’

‘যা যে কোনো পরিস্থিতিতে যে কাউকে এগিয়েও নিতে পারে আবার পিছিয়েও দিতে পারে। এটা ক্রিকেট বিশ্বের জন্য দারুণ। আপনি এই দুজন দারুণ ক্রিকেটারদের দিকে তাকালেই বুঝবেন যে ওরা আসলেই বিশ্বমানের। ১৪০ গতিতে বোলিং করে বোল্ট আর বুমরাহ ডিউক বল সুইং করাতে পারে। তাই তারা নিজেদের সেরাটা দিতেই মুখিয়ে থাকবে’ আরও যোগ করেন লি।’

দুই বোলারের যুদ্ধ নিয়ে কথা বলার সঙ্গে অধিনায়কদের নিয়েও কথা বলতে ভুলেননি ব্রেট লি। তিনি বলেন, ‘অবশ্যই তারা দুজন আলাদা। কেন অনেক রক্ষণাত্মক তবে বিরক্তিকর নয়। তার দারুণ ক্রিকেট মস্তিষ্ক আছে। আমি মনে করি সে দারুণ একটি ক্রিকেট মস্তিষ্ক পেয়েছে এবং আমি তার ধৈর্যের প্রশংসা করি। তাই আমি বলেছিলাম সে বিরক্তিকর অধিনায়ক নয়।’

সব মিলিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে ঘিরে বেশ উত্তেজনাকর পরিস্থিত আছে ক্রিকেট পাড়ায়। ইতিমধ্যেই সাউদাম্পটনে পৌছেছেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা৷ অপরাদিকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে প্রস্তুতিতে নিজেদের এগিয়ে রাখছেন কিউইরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »