নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শামিম-এনামদের সামনে অনেকটা আসা যাওয়ার মিছিলেই ছিলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটসম্যানরা। স্পিন ঘূর্নিতে দাড়াতেই পারেনি মাহমুদুল্লাহ রিয়াদের দল। প্রাইম দোলেশ্বরের সামনে অসহায় আত্মসমর্পণ করে ১০৮ রানে অলআউট হয় রিয়াদের দল।
১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াদ বাহিনী। ১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২২ রানের জুটি বাধেন সৌম্য-শাহাদাত। এরপর দ্রুতই আউট হন দুই ওপেনার। একে একে আসা যাওয়ার মিছিলে যুক্ত হন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও। রানের খাতা না খুলেই শূন্য রানে বিদায় নেন তিনি।
মাত্র ২৩ রানে তিন উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে গাজী গ্রুপ। মুমিনুল চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেননি। দলের রান ৫০ এর আগেই অর্ধেক ব্যাটসম্যান সাজঘরে। এনাম-শামিমের ঘূর্নিতে দাড়াতে পারেননি আকবর-মেহেদি হাসানও। আরিফুলের ৩৭ রানে ভর করে শেষ পর্যন্ত ১০৮ রানে গুড়িয়ে যায় গাজী গ্রুপ।
টসে জিতে ব্যট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় প্রাইম দোলেশ্বর। সাইফের ৩৭ আর ফজলে রাব্বির ৩৯ রানের পর শেষদিকে শামিমের ২৫ রানে ভর করে ১৪৪ রান সংগ্রহ করে প্রাইম দোলেশ্বর।
