প্রথমবারের মতো পাকিস্তান দলে আজম খান-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইংল্যান্ড এবং ওয়োস্ট ইন্ডিজ এর বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজকে সামনে রেখে দল ঘোষনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আলাদা আলাদা ফর্মেটের জন্য ভিন্ন ভিন্ন দল ঘোষনা করেছে পিসিবি। টি টোয়েন্টি সিরিজের জন্য প্রথম বারের মতো ডাক পেয়েছেন আজম খান। এছাড়া পুনরায় টি টোয়েন্টি দলে ফিরেছেন ইমাদ ওয়াসিম, ওয়ানডে দলে ফিরেছেন হারিস সোহেল এবং টেস্ট দলে ফিরেছেন মোহাম্মদ আব্বাস ও নাসিম শাহ!

আজম খান পাকিস্তানের কিংবদন্তী উইকেট রক্ষক ব্যাটসম্যান মঈন খান এর ছেলে। পাকিস্তান সুপার লীগে দূর্দান্ত পারফর্ম করে আলোচনায় এসেছিলেন আজম। ভালো খেলার পুরস্কার হিসাবে পাকিস্তান জাতীয় দলে ডাক পেলেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।

ইংল্যান্ডের ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রায় দুই মাসের লম্বা সফরে যাবে পাকিস্তান। এই সফরে দল দুটির বিপক্ষে ৩টি ওয়ানডে, ৮টি টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট খেলবে পাকিস্তান।

তিন ফরম্যাটের জন্য পাকিস্তান দল:

ওয়ানডে : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হারিস সোহাইল, হাসান আলী, ইমাম উল হক, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ, সাউদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি ও উসমান কাদির।

টি-টোয়েন্টি : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আরশাদ ইকবাল, আজম খান, ফাহিম আশরাফ, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শার্জিল খান ও উসমান কাদির।

টেস্ট : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলী, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, সরফরাজ আহমেদ, সাউদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শাহনাওয়ার দাহানি, ইয়াসির শাহ ও জাহিদ মাহমুদ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »