নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্বে এসেছে বিরাট পরিবর্তন। তবে এ নিয়ে ভাবতে নারাজ দেশটির লেগ স্পিনার রশিদ খান। তিনি জানিয়ে দিয়েছেন অধিনায়কত্ব করতে চাননা তিনি। বরং খেলোয়াড় হিসেবেই পারফরম্যান্স করে যেতে চান সবসময়। যেটা তার দলের জন্যই বেশি গুরুত্বপূর্ণ।
২০১৯ বিশ্বকাপে একটি জয় ও উপহার দিতে না পারায় নাইবকে অধিনায়কের পদ থেকে অব্যাহতি দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এরপর তিন ফরম্যাটের জন্য অধিনায়ক করা হয় রশিদকে। কিন্তু এর ১৫ মাস পর তাকে অব্যাহতি দেয়া হলো।
নতুন করে এখন হাসমতউল্লাহ শহিদিকে টেস্ট এবং ওয়ানডেতে অধিনাকত্বের দায়িত্ব দিয়েছে বোর্ড। টি-টোয়েন্টির অধিনায়ক কে হবেন তা এখনো জানায়নি দেশটির ক্রিকেট বোর্ড। তার আগেই রশিদ জানিয়ে দিলেন অধিনায়কত্ব করতে চাননা তিনি। যদি অধিনায়কত্ব তার পারফরম্যান্সে প্রভাব ফেলে এই ভয়েই খেলোয়াড় হিসেবেই দলের জন্য গুরুত্বপূর্ণ আবদান রেখে যেতে চান।
ক্রিকইনফোকে রশিদ বলেন,”আমি মনে মনে অনেকটাই পরিষ্কার যে আমি একজন খেলোয়াড় হিসেবে বেশি ভালো। আমি সহ-অধিনায়কের ভূমিকায় সস্তুষ্ট এবং আমার যেখানেই প্রয়োজন সেখানেই আমি অধিনায়ককে সহায়তা করতে পারি। আমার পক্ষে এই অবস্থান (অধিনায়কত্ব) থেকে দূরে থাকাই ভালো।”
তিনি আরো বলেন,”আমি একজন খেলোয়াড় হিসাবে দলের হয়ে আরও ভাল করতে চাই এবং আমার পারফরম্যান্স দলের পক্ষে বেশিই গুরুত্বপূর্ণ অধিনায়ক হয়ে অন্য কিছু করার চেয়ে। আমি ভয় করি যে অধিনায়কত্ব দলের পক্ষে আমার পারফরম্যান্সকে প্রভাবিত করতে পারে যা একটি মূল কারণ। তাই আমি একজন খেলোয়াড় হিসাবে খুব খুশি।”
