নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দীর্ঘদিন দলের বাহিরে থাকার পর চলতি বছরের জানুয়ারী মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে পুনরায় জাতীয় দলে প্রত্যাবর্তন করেন ডানহাতি পেসার তাসকিন আহমেদের। এরপর, নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই দারুণ বল করেন তিনি। একই ধারাবাহিকতা বজায় রেখে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট এবং ওয়ানডেতে সিরিজে দারুণ বোলিং করেছেন এই পেসার।
২০২১ সালের জন্য বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে আবারো যোক্ত হতে যাচ্ছেন তাসকিন। তার সঙ্গে চুক্তিতে ফিরছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১৯ সালে পর এক বছরের নিষেধাজ্ঞায় থাকায় গত চুক্তিতে থাকতে পারেননি দেশসেরা এই ক্রিকেটার। সব কাটিয়ে এবার তিন ফরম্যাটের চুক্তিতেই ফিরছেন তিনি। ইনজুরি ও ফর্মের কারণে গত ৩ বছর ধরেই বিসিবির কেন্দ্রীয় চুক্তির বাইরে ছিলেন তাসকিন। যদিও তার ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে শুধু ওয়ানডে এবং টেস্টের জন্য চুক্তিতে অন্তভূক্ত হতে পারেন বলে যানা যায়।
বোর্ডের একটি সূত্র জানিয়েছে, এ বছর ১৮ জন ক্রিকেটার বিসিবির কেন্দ্রিয় চুক্তিতে অন্তভূক্ত হতে যাচ্ছেন। আগামী বোর্ড সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে। যদিও ২০২০ সালের চুক্তিতে ১৭ জন ক্রিকেটার ছিলেন এবার ১ জন বেড়ে তা ১৮ জন করা হয়েছে।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বলেন, ‘বোর্ডের শেষ সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের পরবর্তী বোর্ড সভায় কতজন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে অংশ নিতে চলেছেন সে সম্পর্কে আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
তিনি আরো বলেন, আপনারা সবাই জানেন যে, আমরা মূলত জানুয়ারি-ডিসেম্বরের সময়কালের জন্য চুক্তিটি চূড়ান্ত করি। তবে আমরা এখনই এটি করছি কারণ আমরা গত বছর করোনভাইরাস প্রাদুর্ভাবের জন্য খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলিনি ‘সুতরাং বাছাই প্যানেল এবং ক্রিকেট অপারেশন কমিটি সাম্প্রতিক অতীতের পারফরম্যান্সকে বিবেচনায় করেই নামগুলি প্রস্তুত করছে। আমরা যদি পরবর্তী বোর্ডের সভায় নামগুলি পাই তবে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। আর, ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে তাসকিনকে শুধু টেস্ট কিংবা ওয়ানডের চুক্তিতে রাখার ব্যাপারে জানিয়েছেন বিসিবির গেম ডেভোলপমেন্ট কমিটির প্রধান খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘দেখুন আমাদের বুঝতে হবে যে আমরা তাসকিনকে ওভারলোড চাপিতে দিতে পারি না কারণ এতে হিতে বিপরীত হতে পারে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তাসকিন প্রচুর ওভার বোল করেছিল। সে আমাদের ওয়ানডে পরিকল্পনায় ভালো ভাবেই রয়েছে, তবে আমরা যদি তাকে পুরো সময় তিনটি ফরম্যাটেই খেলাই তবে এটি ক্ষতিকারক হতে পারে।
এ বিষয়ে তাসকিন বলেন, ‘হ্যাঁ, নান্নু স্যার (প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন) সিরিজের (শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট) পরে আমার সাথে কথা বলেছেন। এমন নয় যে আমি টি -২০ খেলব না। এটাই তারা চান যে আমি টেস্ট এবং ওয়ানডেতে মনোনিবেশ করি।’
তিনি আরো জানিয়েছেন, বোর্ডের এবারেরে চুক্তিতে সর্বোচ্চ পারিশ্রমিক পেতে যাচ্ছেন মুশফিকুর রহিম। তিন ফরম্যাটের চুক্তিতেই তাকে রেখেছে বোর্ড। এ ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুস্তাফিজুর রহমান যথারীতি ওয়ানডে এবং টি-টোয়েন্টির চুক্তিতে পুর্নবহাল থাকছেন। অফ ফর্মে থাকা লিটন দাসও থাকছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে।
