নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান সময়ে বল হাতে দারুণ সময় পার করছেন পেসার শাহীন আফ্রিদী। তবে তরুণদের কাছে জায়গা হারানোর ভয়ে বিশ্রাম নেন না শাহীন আফ্রিদি, কিছুদিন আগে এমন মন্তব্য করেছিলেন জুনায়েদ খান। তবে অভিজ্ঞ এই পেসারের অভিযোগ উড়িয়ে দিয়েছেন শাহীন।তিনি জানিয়েছেন, যখন সমস্যা হবে তিনি নিজে থেকেই বিশ্রাম নেবেন।
অভিষেকের পর থেকে দারুণ বল করে চলেছেন তিনি, বর্তমানে পাকিস্তানের পেস ইউনিটকে নেতৃত্ব দেয়ার সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে।
নিজের ওয়ার্কলোড নিয়ে কথা বলতে গিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহীন আফ্রিদি জানিয়েছেন, তিনি পাকিস্তানের হয়ে খেলা উপভোগ করছেন।
এ প্রসঙ্গে শাহীন আফ্রিদি বলেন,’‘আমি মনে করি আমাদের ফিজিও ও প্রশিক্ষক আমার ওয়ার্কলোড ভালোভাবে দেখাশোনা করছে। আমার মনে হয় তারা উভয়ই জানে আমি এটার সঙ্গে অভ্যস্ত। তারা টিম ম্যানেজমেন্টের সঙ্গে এটার পরিকল্পনা করে। বল করার আগে আমি তাদের সঙ্গে বোলিং করি।’’
তিনি আরও বলেন,”আমার মনে হয় যদি আমার খুব বেশি ওয়ার্কলোড হচ্ছে তাহলে আমি নিজে থেকেই তাদেরকে বলতাম যে আমার বিশ্রাম প্রয়োজন। আমি এমন কিছু অনুভব করি না এবং পাকিস্তানের হয়ে খেলার এটাই আমার উপযুক্ত সময়। আমি যখন আমার দেশের হয়ে খেলি তখন খুবই ভালো লাগে।”
