নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
|
ঢাকা প্রিমিয়ে লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাকিব ব্যক্তিগত পারফরম্যান্স ভালো না করলেও ইরফান শুক্কুরের হাফ সেঞ্চুরিতে জয় পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১৫৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৬ উইকেট হাতে রেখেই জয় পায় সাকিবের দল। এই জয়ে টানা দুই ম্যাচে জয় তুলে নিলো সাকিব বাহিনী।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে আলভির ৪৪ বলে আর ৬৪ আর তাসামুলের ৫৬ বলে ৫৯ রানে ভর করে ৫ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে পারটেক্স। মোহামেডানের পক্ষে সাকিব ব্যক্তিগত প্রথম ওভার মেইডেন উইকেট নিলেও ৪ ওভারে ১ উইকেটে ৩১ রান দেন তিনি। এছাড়া পারটেক্সের পক্ষে শফিউল হায়াত ১১ বলে ১৮ রান করেন।
জবাবে চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে মাহমুদুল হাসানের ২৬ আর শামসুরের ১৯ রানে ভালো শুরুর ইঙ্গিত দিলেও বাকিদের ব্যর্থতায় মাত্র ৭৮ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে মোহামেডান। বল হাতে বাজে সময়ের পর ব্যাট হাতেও গোল্ডেন ডাকের শিকার হয়ে আউট হন তিনি।
২৯ বলে ৫ চার ও ২ ছয়ে ৫২ রানের ঝলমলে ইনিংস খেলে দলকে উদ্ধার করে জয়ের বন্দরে পৌঁছে দেন ইরফান শুক্কুর। তাকে যোগ্য সমর্থন দিয়ে ২৩ বলে ২৭ রান করেন নাদিফ চৌধুরি। ১৪ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় পায় মোহামেডান।
