নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের ৭ম ব্যাটসম্যান হিসাবে অভিষেক ম্যাচেই ডাবল সেঞ্চুরি করলেন ডেভন কনওয়ে। ইংল্যান্ডের বিপক্ষে ৩৪৭ বলে ২২ চার ও ১ ছক্কায় ২০০ রান করে রান আউটের শিকার হয়েছেন তিনি। লর্ডসে এর আগে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাকিয়েছিলেন ৮ জন ব্যাটসম্যান। অভিষেক ম্যাচেই ডাবল সেঞ্চুরি এই একটিই।
লর্ডসকে বলা হয় ক্রিকেটের তীর্থভুমি। একজন ব্যাটসম্যান এখানে না খেললে তার ক্যারিয়ারে অপূর্ণতা থেকে যায়। আর এই মাঠেই অভিষেক হলো নিউজিল্যান্ড তারকা ডেভন কনওয়ের। অভিষেকের প্রথম দিনেই সেঞ্চুরি তুলে নিয়ে নিজের নামটি লিখে ফেলেন লর্ডস এর অনার্স বোর্ডে। দিন শেষে অপরাজিত ছিলেন ১৩৬(২৪৬) রানে। কে জানতো সেঞ্চুরির থেকেও বড় চমক অপেক্ষা করেছিল কনওয়ের ইনিংসে।
১৩৬* রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামেন কনওয়ে। অষ্ট্রেলিয়া স্কোর ছিল ২৪৭/৩(৮৭)। দ্বিতীয় দিনে ব্যাটিংয়ের নেমে শুরু থেকেই চালিয়ে খেলেন কনওয়ে। অপর প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছিলেন হেনরি নিকলস। ২৫৮ বলে ক্যারিয়ারের প্রথম দেড়শতক পূরন করেন কনওয়ে। অপর প্রান্ত থেকে বিদায় নেন তার সঙ্গী হেনরি ৬১(১৭৫)। তারপর ইংলিশ বোলারদের তান্ডাব লিলায় নিউজিল্যান্ডের ধ্বংসাবশেষ হয়ে এক প্রান্তে থেকে যান কনওয়ে। স্রোতের বিপরীতে গিয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পূরন করেন।শেষ ব্যাটসম্যান হিসাবে রানআউট হয়ে ফিরে গেলে ৩৭৮ রানে থামে নিউজিল্যান্ডের দলীয় ইনিংস।
এর আগে নিউজিল্যান্ডে দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে অভিষেক ম্যাচেই ডাবল সেঞ্চুরির রেকড়ড গড়েন তিনি। প্রথম ব্যাটসম্যান হিসাবে অভিষেক ম্যাচেই ডাবল সেঞ্চুরি করেছিলেন ম্যাথিউ সিনক্লিয়ার। ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৪(৪৪৭) রানের ইনিংস খেলার পথে এই কৃর্তি গড়েছিলেন সিনক্লিয়ার।
লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে অভিষেক ম্যাচেই ডাবল সেঞ্চুরি করার কৃর্তি ক্রিকেট বিশ্বে এই একটাই। নিজের অভিষেক ম্যাচেই ইতিহাসের পাতায় নিজের নামটি তুলে ফেললেন ডেভন কনওয়ে। অভিষেক ম্যাচেই লর্ডসে সর্বোচ্চ রানের ইনিংসটি এখন কনওয়ের দখলে।
নিউজক্রিকেট/ রাসেল।
