সাইফউদ্দিনের অলরাউন্ড পারফরম্যান্সে শীর্ষে আবাহনী-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শ্রীলঙ্কার বিপক্ষে কনকাশন ইনজুরিতে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের পর আর মাঠে নামতে পারেননি৷ যেই দুই ম্যাচে খেলেছেন ব্যাটে-বলে ঠিকঠাক লাগেনি। সবমিলিয়ে খুব একটা ভালো সময়ে ছিলেন না সাইফ৷ তবে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ২য় রাউন্ডে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে তার অলরাউন্ড দাপটে দূর্দান্ত জয় পেয়েছে আবাহনী লিমিটেড। তার দাপুটে পারফরম্যান্সে বর্তমানে পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে আবাহনী

বৃষ্টিবিঘ্নতি ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৯ ওভারে ৬ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে আবাহনী। শুরু থেকেই উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে সাইফের দল। ৭২ রানেই নেই দলের ৫ উইকেট। এমনাবস্থায় দলের হাল ধরেন সাইফ ও আফিফ। ৬ষ্ঠ উইকেটে দু’জনে মিলে গড়েন ৬১ রানের জুটি।

১৯ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪০ রানের দূর্দান্ত ইনিংস খেলেন সাইফউদ্দিন। আরেকপ্রান্তে ২৯ বলে ২৭ রানে অপরাজিত থাকেন আফিফ। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ওল্ডডিএইচএস করে ৫৩ রান। তবুও সাওফ আর আরাফাত সানির কিপটে বোলিংয়ে মাত্র ৩ উইকেট হারালেও ম্যাচ জিততে পারেনি ওল্ডডিওএইচএস। সাইফউদ্দিন ৪ ওভার বল করে ১৫ রানের খরচায় এক উইকেট শিকার করেন। শেষপর্যন্ত নির্ধারিত ১৯ ওভার থেকে ৩ উইকেট হারিয়ে ১১৩ রান জড়ো করে ওল্ড ডিওএইচএস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »