মিজানুরের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পেলো ব্রাদার্স-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ১১১ রানে থেমে যায় রূপগঞ্জের ইনিংস। দলের পক্ষে অধিনায়ক নাঈম ইসলাম ২৮ বলে ৩৮ ও সাব্বির রহমান ১৮ বলে ২৩ রান করেন করেন। এরপরে আর কেউই দলের হাল ধরতে না পারায় রান খরায় পড়ে যায় দলটি। শেষদিকে আলাউদ্দিন বাবু হ্যাটট্রিক করে গুটিয়ে দেন নাঈমের দল লিজেন্ডস অফ রূপগঞ্জকে। আলাউদ্দিন একাই শিকার করেন চারটি উইকেট। দুটি করে উইকেট শিকার করেন সুজন হাওলাদার ও সাকলায়েন সজীব।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে দলকে ৫৩ রান সংগ্রহ করে দেন ব্রাদার্সের অধিনায়ক মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকী। জুনায়েদ ১৯ বলে ২১ রান করে সাজঘরে ফিরলেও ছন্দ হারাননি মিজানুর। জাহিদউজ্জামানের সাবধানী ব্যাটিংয়ের ফায়দা লুটে দ্রুত গতিতে রান তুলতে থাকেন মিজানুর। তবে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি।

৮টি চার ও ৩টি ছক্কায় ৫২ বলে ৭৪ রান করে সাজঘরে ফেরেন মিজানুর। তবে শেষপর্যন্ত ১৫.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স।

সংক্ষিপ্ত স্কোর

টস : লিজেন্ডস অব রূপগঞ্জ

লিজেন্ডস অব রূপগঞ্জ : ১১১/১০ (১৯.১ ওভার)
নাঈম ৩৮, সাব্বির ২৩
আলাউদ্দিন ২১/৪, সুজন ১৩/২, সজীব ২২/২

ব্রাদার্স ইউনিয়ন : ১১২/২ (১৫.৩ ওভার)
মিজানুর ৭৪, জুনায়েদ ২১
শহীদ ২৪/১, সানজামুল ২৬/১

ফল : ব্রাদার্স ইউনিয়ন ৮ উইকেটে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »